শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নির্দেশিত বিষয়টি কীভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে? যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি ও সুশাসন নানাভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন । সুশাসন হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনের পরিবেশ সৃষ্টি হয়। সুশাসনের মাধ্যমেই নাগরিকগণ তাদের আগ্রহ বা আকাঙ্ক্ষাকে প্রকাশ ও অধিকার ভোগ করতে পারে এবং চাহিদাগুলো মেটাতে পারে। অর্থাৎ রাষ্ট্র ও নাগরিকের উন্নয়নের জন্য পরিচালিত ব্যবস্থাই হচ্ছে সুশাসন । সুশাসনের বৈশিষ্ট্যগুলো হলো জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, দায়িত্বশীলতা, দক্ষতা প্রভৃতি। আর সুশাসনের এ বৈশিষ্ট্যগুলো কার্যকর করার জন্য পৌরনীতি ও সুশাসনের জ্ঞান থাকা আবশ্যক। কেননা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকের মধ্যে অধিকার ও কর্তব্যের প্রতি সচেতনতা বাড়ে, গণতান্ত্রিক চেতনা জাগ্ৰত হয়, দেশপ্রেম বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সুযোগ্য নেতৃত্ব গড়ে ওঠে। এ বিষয়গুলো চর্চার মধ্য দিয়েই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় । পৌরনীতি ও সুশাসনের জ্ঞান সুনাগরিকতার গুণাবলি অর্জনে সহায়তা করে । অধিকার কী, একজনের অধিকার কীভাবে অন্যের কর্তব্য হয় এবং কীভাবে তা পালন করতে হয়, তার পরিপূর্ণ শিক্ষা পৌরনীতি ও সুশাসন থেকে জানা যায়। আর সেই শিক্ষায় শিক্ষিত নাগরিকদের পক্ষেই কেবল সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখা সম্ভব। পরিশেষে বলা যায়, পৌরনীতি ও সুশাসন নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। আর সুশাসন নাগরিক জীবনের সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিত করে। তাই পৌরনীতি ও সুশাসনের জ্ঞান ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে নির্দেশিত বিষয়টি কীভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে? য…

উদ্দীপক

রাসেল ও পাভেল দুজন যমজ ভাই। একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। তারা এমন একটি বিষয়কে ঐচ্ছিক হিসেবে বেছে নিয়েছে যেটি অধ্যয়ন করে তারা সুনাগরিকতার জ্ঞান অর্জন করতে পারবে। অনুরূপ সে বিষয়ে ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে।

ঢাকা কলেজ · 2024

উত্তর

'CivicsCivics^{\prime} শব্দের অর্থ নাগরিক।

উত্তর

নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় নিয়ে আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় । নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন— নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলি ও কার্যকলাপ এ শাস্ত্রে আলোচিত হয়। নাগরিক জীবনের ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন । পৌরনীতি পাঠের মাধ্যমে অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায়। অধিকার কী, একের অধিকার কীভাবে অন্যের কর্তব্য হয় এবং একের প্রতি অন্যের কর্তব্য কী ও কীভাবে তা পালন করতে হয় এ শিক্ষা পৌরনীতি পাঠের মাধ্যমে জানা যায়। পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকগণ সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক রাষ্ট্রের সম্পদস্বরূপ। পৌরনীতি পাঠের মাধ্যমেই নাগরিকগণ এরূপ গুণসম্পন্ন হয়ে উঠতে পারেন। পৌরনীতি পাঠের মাধ্যমে পরিবার, পরিবেশ, সমাজ, রাষ্ট্র, সরকার, সংবিধান, রাজনৈতিক দল প্রভৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়। এ সকল বিষয়ে জ্ঞান লাভ করে মানুষ সচেতন হয় এবং এসব প্রতিষ্ঠানে অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি করে। তাছাড়া পৌরনীতি পাঠের মাধ্যমে মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটে; স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা পালনের পদ্ধতি সম্পর্কে জানতে পারে। অর্থাৎ উন্নত নাগরিক জীবন লাভ করার জন্য পৌরনীতি পাঠ করা একান্ত আবশ্যক।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি ও সুশাসন নানাভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন । সুশাসন হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনের পরিবেশ সৃষ্টি হয়। সুশাসনের মাধ্যমেই নাগরিকগণ তাদের আগ্রহ বা আকাঙ্ক্ষাকে প্রকাশ ও অধিকার ভোগ করতে পারে এবং চাহিদাগুলো মেটাতে পারে। অর্থাৎ রাষ্ট্র ও নাগরিকের উন্নয়নের জন্য পরিচালিত ব্যবস্থাই হচ্ছে সুশাসন । সুশাসনের বৈশিষ্ট্যগুলো হলো জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, দায়িত্বশীলতা, দক্ষতা প্রভৃতি। আর সুশাসনের এ বৈশিষ্ট্যগুলো কার্যকর করার জন্য পৌরনীতি ও সুশাসনের জ্ঞান থাকা আবশ্যক। কেননা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকের মধ্যে অধিকার ও কর্তব্যের প্রতি সচেতনতা বাড়ে, গণতান্ত্রিক চেতনা জাগ্ৰত হয়, দেশপ্রেম বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সুযোগ্য নেতৃত্ব গড়ে ওঠে। এ বিষয়গুলো চর্চার মধ্য দিয়েই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় । পৌরনীতি ও সুশাসনের জ্ঞান সুনাগরিকতার গুণাবলি অর্জনে সহায়তা করে । অধিকার কী, একজনের অধিকার কীভাবে অন্যের কর্তব্য হয় এবং কীভাবে তা পালন করতে হয়, তার পরিপূর্ণ শিক্ষা পৌরনীতি ও সুশাসন থেকে জানা যায়। আর সেই শিক্ষায় শিক্ষিত নাগরিকদের পক্ষেই কেবল সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখা সম্ভব। পরিশেষে বলা যায়, পৌরনীতি ও সুশাসন নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। আর সুশাসন নাগরিক জীবনের সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিত করে। তাই পৌরনীতি ও সুশাসনের জ্ঞান ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।