উদ্দীপকের বিষয়ের সাথে সুশাসনের সম্পর্কে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হল পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসনের সাথে সুশাসনের সম্পর্ক অত্যন্ত গভীর। শাসন প্রক্রিয়ার সুশৃংখল ও কাঠামোবদ্ধ একটি রূপ সুশাসন যা একটি আদর্শ রূপে বাস্তবায়িত হয়। এটা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত। বর্তমান বিশ্বের রাষ্ট্র পরিচালনার জন্য প্রচলিত শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্রের শাসনযোগ্য সর্বাধিক। আর এ শাসনকে সুন্দর ভাবে পরিচালনার জন্য সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য মাধ্যম হলো সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয় ও বর্জনীয় সকল কিছুই পৌরনীতি ও সুশাসন বিশদভাবে আলোচনা করে। এছাড়াও পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের নাগরিকের অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার ও আমলাতন্ত্র, রাষ্ট্রের উপাদান ইত্যাদি বিষয়ে জ্ঞান দান করে সচেতন ওসুনগরিক গঠনে সহায়তা করে। একজন শুরু নাগরিক রাষ্ট্রের শাসনকার্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে। পৌরনীতি ও সুশাসন নাগরিকের মাঝে সচেতনতা সৃষ্টি করে। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রতিবন্ধকতা হলো নাগরিকের বাকস্বাধীনতার হস্তক্ষেপ। এছাড়াও রয়েছে সরকারের জবাবদিহিতার অভাব, আইনের শাসনের অভাব, পরম সহিংসতা ও অভাব ইত্যাদি। এক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন প্রতিটি সমস্যার সমাধান দেয়। এ অর্থের পৌরনীতি ও সুশাসন যদি হয় তত্ত্বীয়, তাহলে সুশাসন হল এর ব্যবহারিক দিক। এভাবে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন বিষয়টি কেন্দ্রীয় ভূমিকায় সর্বদাই অবতীর্ণ থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়ের সাথে সুশাসনের সম্পর্কে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর