'ক' -এর পঠিত বিষয়টি পাঠের মাধ্যমে কী ধরনের জ্ঞান লাভ করতে পারবে? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক'- এর এর পঠিত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে রাষ্ট্র ও নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করতে পারবে। পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে থাকে। এছাড়া নাগরিক জীবনের নিরাপদ, সভ্য ও নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল জ্ঞানের ভান্ডার পৌরনীতি ও সুশাসন।নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত অর্থাৎ যা কিছু নাগরিক জীবনে স্পর্শ করে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুও ততদূর প্রসারিত। এছাড়াও পরিবার, রাষ্ট্র ও রাষ্ট্রের সাথে জড়িত সকল প্রতিষ্ঠান সম্পর্কে পৌরনীতি জ্ঞান প্রদান করে। সুতরাং বলা যায়, পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে জীবনের সাথে সম্পর্কিত সকল বিষয়ের জ্ঞান লাভ করা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' -এর পঠিত বিষয়টি পাঠের মাধ্যমে কী ধরনের জ্ঞান লাভ করতে পারবে? ব…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর