উদ্দীপকে ডা. ফারজানা কোন বিষয়ের বই পড়েছেন? উত্ত বিষয়টির পরিধি আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে ডা. ফারজানা পৌরনীতি ও সুশাসন বই পড়েছেন, যার পরিধি ব্যাপক ও বিস্তৃত। উদ্দীপকে দেখা যায়, চিকিৎসক ফারজানা নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একটি বই পড়ে নাগরিকতা বিষয়ক অনেক তথ্য জানতে পারেন। সেই সাথে তিনি বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার, সংবিধান সম্পর্কেও জানতে পারেন। এ থেকে বোঝা যায়, ডা. ফারজানা পৌরনীতি ও সুশাসন বইটি পড়েছেন। কেননা বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার, সংবিধান এবং নাগরিকতা বিষয়ক আলোচনা পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুর ক্ষেত্রে দেখা যায়, এটি নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। এটি নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়েও আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক, সাংবিধানিক অগ্রগতি ও বিকাশ সম্পর্কেও আলোচনা করে । পাশাপাশি রাজনৈতিক দল, গণতন্ত্র, সরকার, নির্বাচন, জনমত প্রভৃতি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়। এছাড়া আন্তর্জাতিক নাগরিকতা, বিশ্বগ্রাম, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ইত্যাদি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ডা. ফারজানা কোন বিষয়ের বই পড়েছেন? উত্ত বিষয়টির পরিধি আল…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর