উদ্দীপকে অপু পাঠ্য হিসেবে কোন বিষয়কে নির্বাচিত করেছে?
উত্তর: অপু পাঠ্য হিসেবে পৌরনীতি ও সুশাসন বিষয়কে নির্বাচন করেছে। পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক জীবন পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। এর সংজ্ঞা সমূহ বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে তা হলো নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত, পৌরনীতি আলোচনার পরিধি ও তত দূর প্রসারিত। পৌরনীতির বিষয়বস্তু অনেক ব্যাপক ও বিস্তৃত। নাগরিকতা ও নাগরিকের সমাজজীবন, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পর্যালোচনা, নাগরিক জীবনের সাথে জড়িত মৌলিক সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা, নাগরিকতার সাথে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কে পর্যালোচনা, সামাজিক ও রাষ্ট্রীয় বিমূর্ত বিষয় সংক্রান্ত আলোচনা সমাজ জীবনের বিভিন্ন দিক ও সমসাময়িক বিষয়াদি ইত্যাদি নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। আর তাই উদ্দীপকে অপু সমাজ, রাষ্ট্র, সরকার ও তার কার্যাবলী জানতে এই বিষয়টি বেছে নিয়েছে। তাই বলা যায়, নাগরিকতা এবং তার সাথে সংশ্লিষ্ট সকল ধারণাই পৌরনীতির বিষয়বস্তুর অন্তর্গত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অপু পাঠ্য হিসেবে কোন বিষয়কে নির্বাচিত করেছে?
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর