সুনাগরিক তৈরিতে উক্ত বিষয়ক গুরুত্ব আলোচনা কর।
উত্তর: সুনাগরিক সৃষ্টিতে উক্ত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসনের গুরুত্ব অত্যধিক। নাগরিক মর্যাদা সম্পন্ন ও সচেতন জনগোষ্ঠী রাষ্ট্রের সম্পদ। জনসংখ্যা কে উত্তম ও সচেতন নাগরিক গোষ্ঠীতে পরিণত করার ক্ষেত্রে পরিণতি শিক্ষার কোন বিকল্প নেই। সুনাগরিক শিক্ষা যে কেউ পৌরনীতি পাঠেই লাভ করে থাকে। বিবেক, বুদ্ধি, আত্মসংযম ও শৃঙ্খলাবোধ সম্পন্ন নাগরিক জীবনে বিকাশের জন্য পৌরনীতি উত্তম দিক নির্দেশনা প্রদান করে থাকে। । এ প্রসঙ্গে অ্যারিস্টোটল বলেন, ' সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ। ' মূলত পৌরনীতির জ্ঞান মানুষকে অধিকার সচেতন করে তোলে। পৌরনীতি ও সুশাসন নাগরিক অধিকার ও কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগের শিক্ষাদান করে। এ বিষয়টি শিক্ষা লাভ করেই নাগরিক নিয়মতান্ত্রিক পন্থায় সরকারি কর্তৃপক্ষ ও জনসম্মুখক্ষে তাদের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরতে ও আদায় করতে সক্ষম হয়। বস্তুত পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমেই নাগরিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করা যায় বিধায় তাদের মধ্যে সুনাগরিকতার গুণাবলী জাগ্রত হয়। তাই একথা সুস্পষ্ট যে, সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে পৌরনীতি পাঠ গ্রহণ করা অপরিহার্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুনাগরিক তৈরিতে উক্ত বিষয়ক গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর