উদ্দীপকে শিক্ষক 'ক' কে কোন বিষয়টি অধ্যায়নের কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শিক্ষক 'ক'- কে পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়নের কথা বলেছেন। পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতা বিষয়ক আলোচনা পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি বিষয় পৌরনীতির মূল আলোচনার ক্ষেত্র। পৌরনীতির রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি আইন,সাম্য, স্বাধীনতা ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য কার্যাবলী ও গঠন সম্পর্কে বিশদভাবে আলোচনা করে থাকে। পৌরনীতি প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে থাকে। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে। নাগরিক জীবনের সঠিক দিক নির্দেশনা প্রদান করার মাধ্যমে পৌরনীতি ও সুশাসন গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করার পাশাপাশি একজন নাগরিককে দেশের যোগ্য সম্পদে রুপান্তরিত করে। উদ্দীপকের 'ক' - কে তার শিক্ষক নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত এমন একটি বিষয় পাঠ করতে বলেন যার মাধ্যমে দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিকতার শিক্ষা লাভ করা যায়। অর্থাৎ 'ক' এর শিক্ষক পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন করার কথা বলেছেন। সুতরাং বলা যায় উদ্দীপকের শিক্ষক 'ক' কে পৌরনীতি সুশাসন অধ্যয়নের কথা বলেছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষক 'ক' কে কোন বিষয়টি অধ্যায়নের কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর