উদ্দীপকে উচ্চমাধ্যমিকে যে বিষয়টির কথা বলা হয়েছে তার পরিধি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উচ্চমাধ্যমিকে যে বিষয়টির কথা বলা হয়েছে, সেটি হলো পৌরনীতি ও সুশাসন। এরপরে যে ব্যাপক ও বিস্তৃত। পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতা বিষয়ক আলোচনা পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি বিষয় পৌরনীতির মূল আলোচনার ক্ষেত্র। পৌরনীতির রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি আইন,সাম্য, স্বাধীনতা ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য কার্যাবলী ও গঠন সম্পর্কে বিশদভাবে আলোচনা করে থাকে। পৌরনীতি প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে থাকে। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে থাকে পৌরনীতি। পৌরনীতি সংবিধানের অগ্রগতি ও বিকাশের ধারা নিয়েও আলোচনা করে। সুতরাং বলা যায়, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উচ্চমাধ্যমিকে যে বিষয়টির কথা বলা হয়েছে তার পরিধি ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর