উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কিভাবে রাফাতকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন, যা একজন নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিক তার দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এ থেকে অর্জিত জ্ঞান ও তার সফল প্রয়োগ স্বাভাবিক, সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনের নাগরিককে উদ্বুদ্ধ করে। সমাজব্যবস্থাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য মেধা এবং দূরদৃষ্টিসম্পন্ন সুনাগরিক প্রয়োজন। পৌরনীতির জ্ঞান এরূপ নাগরিক সৃষ্টির নির্মিওে ভূমিকা পালন করে থাকে। এর পাঠ নাগরিকের গোঁড়ামি ও সংকীর্ণতা ত্যাগ করে উদার দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে, যা সুনাগরিক হতে সাহায্য করে। পৌরনীতি বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব, সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় সহ নাগরিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, যা পাঠক মনে নাগরিকতার বিভিন্ন মাত্রা ও এর রূপ সম্পর্কে ধারণা দেয়। এভাবে পৌরনীতি ও সুশাসনের সুনাগরিকতার শিক্ষা দেওয়া হয়। সুনাগরিকতা অর্জনের গুণাবলী যেমন - বুদ্ধি, বিবেক, আত্ম সংযম ও শৃঙ্খলাবোধ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন পাঠ করে বিধায় এর পাঠ সুনাগরিক সৃষ্টি করে। সর্বোপরি পৌরনীতি নাগরিকের অধিকার, রাষ্ট্রের প্রতি কর্তব্য ও তদসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সড়ক বিশ্লেষণ করে বলে এর পাঠ দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, সুশৃংখল ও আদর্শ নাগরিকতাবোধ সম্পন্ন নাগরিক সৃষ্টির সহায়ক। আর তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কিভাবে রাফাতকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর