উদ্দীপকে উল্লিখিত শ্রেণি শিক্ষক কোন বিষয়ে অধ্যয়নের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শ্রেণী শিক্ষক পৌরনীতি ও সুশাসন বিষয়ে অধ্যয়নের প্রতি ইঙ্গিত করেছেন। পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক একটি মৌলিক সামাজিক বিজ্ঞান। এটি এমন একটি শাস্ত্র, যার রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার-আচরণ, রীতিনীতি ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। পৌরনীতি বিষয়বস্তু সামগ্রিক নাগরিক জীবনকেন্দ্রিক। নাগরিক জীবন যতোটুকু স্পর্শ করে তার সবটুকুই পৌরনীতির আলোচ্য বিষয়বস্তু। নাগরিকের অধিকার কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার বিভিন্ন রূপ ও মাত্রা, আইন ও শাসনতান্ত্রিক বিভিন্ন বিষয় নিয়ে পৌরনীতি বিস্তারিত আলোচনা করে। উদ্দীপকে আহনাফ পত্রপত্রিকা,সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত নাগরিকের জীবন অবক্ষয় চিত্র অবলোকন করেছেন। সে থেকে বাঁচার জন্য করণীয় জানতে চাইলে তার শিক্ষক তাকে বলেন, সুনাগরিকতার সাথে জড়িত সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান অর্জন আবশ্যক। শ্রেনী শিক্ষকের এরূপ ইঙ্গিতের মাধ্যমে পৌরনীতি ও সুশাসনের বিষয়টি প্রতি চিত্র প্রকাশ পেয়েছে। কেননা পৌরনীতি ও সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান যেখানে নাগরিকের জীবনে যাবতীয় সমস্যা সমাধানের পথ উল্লেখ থাকে। তাই এই বিষয়টি অধ্যয়নের মাধ্যমে নাগরিক সুন নাগরিকতার গুণাবলী অর্জন করতে পারবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শ্রেণি শিক্ষক কোন বিষয়ে অধ্যয়নের প্রতি ইঙ্গিত ক…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর