তুমি কি মনে কর, উদ্দীপকের আলোচিত বিষয়টির সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? মতামত দাও।
উত্তর: হ্যাঁ আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত বিষয় তথা পৌরনীতি ও সুশাসনের সাথে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পৌরনীতি ও নাগরিকতার পরিধি ও বিষয়বস্তু বিশ্লেষণে দেখা যায়, এটি কার্যত নাগরিক জীবন ও তদসংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের সম্পর্কের বিজ্ঞানভিত্তিক পাঠ। পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি, উৎপত্তি, সংবিধানের প্রকৃতি, রাষ্ট্রের উপাদানসমূহ, সংবিধানের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের শ্রেণীভেদ ও প্রকৃতি,সরকারের বিভিন্ন অঙ্গসমূহের প্রকৃতি ও গঠন এদের কার্যাবলী নির্বাচন ও নির্বাচক মন্ডলী, রাজনৈতিক দল সহ প্রতিষ্ঠান বা সংগঠন সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। অপরদিকে, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহই হলো পৌরনীতি ও সুশাসনের বিশেষ অন্যতম প্রধান উপজীব্য। স্পষ্ট তো পৌরনীতি ও সুশাসনের জ্ঞান ব্যতীত রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ যেমন কল্পনা করা দুঃসাধ্য তেমনি রাজনৈতিক প্রতিষ্ঠান ছাড়াও পৌরনীতি অসম্পূর্ণ। এই আলোচনা কেবল ব্যাখ্যা ধানের সীমাবদ্ধ নয় বরং বিভিন্ন সমস্যা নিরূপণসহ সেসবের যৌক্তিক পর্যালোচনা ও সমাধান পৌরনীতি পাঠ করে থাকে। আর তাই বলা যায়, পৌরনীতি ও সুশাসনের সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকের আলোচিত বিষয়টির সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানস…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর