উদ্দীপকে 'ক' রাষ্ট্রটিতে কোন বিষয়টির অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' রাষ্ট্রটিতে সুশাসনের অভাব প্রকটভাবে পরিলক্ষিত হয়। সুশাসন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত এবং রাষ্ট্রীয় কাঠামোকে কাজে লাগানোর উন্নততর কৌশল। সুশাসন এমন একটি প্রক্রিয়া যার দ্বারা দেশের সীমিত সম্পর্কে কার্যকরভাবে ব্যবহার করে জনগণের অধিক কল্যাণ নিশ্চিত করা যায়। সুশাসন না থাকলে কোন দেশের উন্নতি সম্ভব নয়। কেননা সুশাসনের অভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যা দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উদ্দীপকে 'ক' রাষ্ট্রটি নানা সমস্যায় জর্জরিত। রাজনৈতিক অস্থিরতা, দরিদ্রতা, সেনাশাসন সব মিলিয়ে জনগণের জীবন বিপর্যস্ত। উক্ত রাষ্ট্রের চলমান অবস্থায় সুশাসনের অভাবকেই কারণ হিসেবে নির্দেশ করে। কারণ একমাত্র সুশাসনই পারে রাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠা করে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি করতে এবং রাষ্ট্রের সীমিত সম্পদকে কার্যকর ভাবে ব্যবহার করে জনগণকে অধিক সুযোগ-সুবিধা প্রদান করতে। কল্যাণ নিশ্চিত করে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করে সুশাসনের কাজ।উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, উদ্দীপকে 'ক' রাষ্ট্রটিতে সুশাসনের সকল বৈশিষ্ট্য অনুপস্থিত। তাই উক্ত রাষ্ট্রের সুশাসনের অভাব লক্ষ্য করা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' রাষ্ট্রটিতে কোন বিষয়টির অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর