উদ্দীপকে বর্ণিত 'ক' নামক রাষ্ট্রটিতে কিসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' নামক রাষ্ট্রটিতে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়। একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায় হলো সীমাহীন দুর্নীতি। দুর্নীতি যদি রাষ্ট্র ব্যবস্থাকে গ্রাস করে তাহলে প্রশাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে।ফলে সুশাসন প্রতিষ্ঠা করা দুঃসাধ্য হয়ে পড়ে। এ থেকে পরিত্রাণ পেতে তাই বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।পাশাপাশি জনগণকে সচেতন ও উদ্যোগী হতে হবে। উদ্দীপকে ক' নামক রাষ্ট্রটিতে গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হয়। কিন্তু দেশটির সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকার কারণে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার মাথাচাড়া দিয়ে উঠেছে।এরূপ বর্ণনায় সহজে অনুধাবন করা যায় 'ক' নামক রাষ্ট্রটিতে সুশাসনের অভাব প্রকট। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হল দেশে সুশাসন প্রতিষ্ঠার পথ করা। দেশটির দুর্দশার অন্যতম কারণ হলো দুর্নীতি। কেননা দুর্নীতি হলো সুশাসনের একটি বড় রকমের অন্তরায়। রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতি থাকলে সেখানে আইনের শাসন, ন্যায় পরায়ণতা কল্পনামাত্র। দুর্নীতির কারণে জনগণ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতি সামাজিক বৈষম্য ও ভারসাম্যহীনতার সৃষ্টি করে। শুধু তাই নয়, দুর্নীতির জনদুর্ভোগ বাড়ানোর পাশাপাশি জাতীয় উন্নয়ন ব্যাহত করে। দুর্নীতি দারিদ্র্যের মূল কারণ। তাছাড়া অদক্ষতা সুশাসনের অন্তরায়। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা যায় না। উক্ত দেশে আমলাদের অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে সুশাসন নিশ্চিত হবে এবং জনগণের কাঙ্ক্ষিত উন্নতি লাভ হবে। আবার ক্ষমতার অপব্যবহার, সুশাসনকে ব্যাহত করে। কেন্দ্রভুত ক্ষমতা মানুষকে স্বেচ্ছাচারী করে। ক্ষমতা কাঠামো কর্তৃত্বমূলক হলেও সেখানে সুশাসন বজায় থাকে না। তাই ক্ষমতার ভারসাম্যপূর্ণ বন্টন থাকা দরকার। এদের জবাবদিহিতা নিশ্চিত হয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে দেশের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য ক্ষমতার অপব্যবহার রোধ করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য উদ্দীপকে বর্ণিত দেশের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার বন্টন ও ভারসাম্য আনয়ন করতে হবে। আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার ভাগাভাগি করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে বিচার বিভাগ পর্যালোচনা বিধান সংবলিত একটি স্বাধীন বিচার বিভাগ এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে যথাযথ ক্ষমতা সম্পন্ন একটি আইনসভা থাকতে হবে। তাহলে উক্ত দেশের ক্ষমতার অপব্যবহার রোধ হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' নামক রাষ্ট্রটিতে কিসের অভাব পরিলক্ষিত হয়? ব্যা…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর