শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সাজিদ ও যাহরা কোন বিষয়ের কথা উল্লেখ করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত সাজিদ ও যাহরা পৌরনীতি ও সুশাসন বিষয়ের কথা উল্লেখ করেছেন। পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।রাষ্ট্রে নাগরিক হিসেবে একজন ব্যক্তির সুষ্ঠু, সুন্দর অপূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করাই হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য। এক্ষেত্রে রাষ্ট্রীয় সদস্যদের সুনগরিক হিসেবে গড়ে তুলতে তাদের দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পৌরনীতি সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করে। এছাড়া পৌরনীতি রাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ যেমন সংবিধান, রাজনৈতিক দল, সরকার প্রভৃতি সম্পর্কেও ধারণা প্রদান করে। অর্থাৎ রাষ্ট্র ও এর উপাদান সমূহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা, ব্যাখ্যা এবং বিশ্লেষণ এর মাধ্যমে নাগরিকের মধ্যে পরিপূর্ণ জ্ঞান দান করা পৌরনীতি ও সুশাসনের মূল উদ্দেশ্য। উদ্দীপকের সাজিদ রাষ্ট্রের সংজ্ঞা,রাষ্ট্রের উপাদান সমূহ, সংবিধান, রাজনৈতিক দল, জনমত প্রভৃতি সম্পর্কে ধারণা লাভ করার জন্য একটি নির্দিষ্ট বিষয়ে অধ্যয়ন করে। তার ছোট বোন যাহরা বলে বিষয়টি পাঠ করার ফলে নাগরিকের দেশপ্রেম ও বৃদ্ধি পায়। এরূপ বর্ণনার মাধ্যমে মূলত পৌরনীতি ও সুশাসন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে কেননা এরূপ রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ পৌরনীতি ও সুশাসনের অন্যতম আলোচ্য বিষয় লাস্ট এর সংজ্ঞা, প্রকৃতি ও উৎপত্তি ইতিহাস,রাষ্ট্রের উপাদানসমূহ, সংবিধানের প্রকৃতি ও এর শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয় পরিনিতি ও সুশাসনে আলোচিত হয়। এছাড়াও রাজনৈতিক দল ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ জনমত ইত্যাদি পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সাজিদ ও যাহরা কোন বিষয়ের কথা উল্লেখ করেছে? ব্যাখ…

উদ্দীপক

সাজিদ রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের উপাদানসমূহ, সংবিধান, রাজনৈতিক দল, জনমত প্রভৃতি সম্পর্কে ধারণা লাভ করার জন্য একটি নির্দিষ্ট বিষয় অধ্যায়ন করে। তার ছোট বোন যাহরা বলে বিষয়টি পাঠ করার ফলে নাগরিকদের দেশপ্রেম ও বৃদ্ধি পায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য একজন নাগরিক প্রয়োজনে জীবন দান করতেও কুন্ঠিত হয় না।

Sylhet · 2022

উত্তর

নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইন্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

উত্তর

একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড । গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সাজিদ ও যাহরা পৌরনীতি ও সুশাসন বিষয়ের কথা উল্লেখ করেছেন। পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।রাষ্ট্রে নাগরিক হিসেবে একজন ব্যক্তির সুষ্ঠু, সুন্দর অপূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করাই হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য। এক্ষেত্রে রাষ্ট্রীয় সদস্যদের সুনগরিক হিসেবে গড়ে তুলতে তাদের দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পৌরনীতি সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করে। এছাড়া পৌরনীতি রাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ যেমন সংবিধান, রাজনৈতিক দল, সরকার প্রভৃতি সম্পর্কেও ধারণা প্রদান করে। অর্থাৎ রাষ্ট্র ও এর উপাদান সমূহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা, ব্যাখ্যা এবং বিশ্লেষণ এর মাধ্যমে নাগরিকের মধ্যে পরিপূর্ণ জ্ঞান দান করা পৌরনীতি ও সুশাসনের মূল উদ্দেশ্য। উদ্দীপকের সাজিদ রাষ্ট্রের সংজ্ঞা,রাষ্ট্রের উপাদান সমূহ, সংবিধান, রাজনৈতিক দল, জনমত প্রভৃতি সম্পর্কে ধারণা লাভ করার জন্য একটি নির্দিষ্ট বিষয়ে অধ্যয়ন করে। তার ছোট বোন যাহরা বলে বিষয়টি পাঠ করার ফলে নাগরিকের দেশপ্রেম ও বৃদ্ধি পায়। এরূপ বর্ণনার মাধ্যমে মূলত পৌরনীতি ও সুশাসন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে কেননা এরূপ রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ পৌরনীতি ও সুশাসনের অন্যতম আলোচ্য বিষয় লাস্ট এর সংজ্ঞা, প্রকৃতি ও উৎপত্তি ইতিহাস,রাষ্ট্রের উপাদানসমূহ, সংবিধানের প্রকৃতি ও এর শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয় পরিনিতি ও সুশাসনে আলোচিত হয়। এছাড়াও রাজনৈতিক দল ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ জনমত ইত্যাদি পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত।

উত্তর

দেশের স্বাধীনতা রক্ষার জন্য একজন নাগরিক প্রয়োজনে জীবন দান করতেও কুন্ঠিত হয় না। এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি। কারণ এর বক্তব্যের মাধ্যমে দেশ প্রেমের প্রতি ইঙ্গিত করা হয়েছে। দেশপ্রেম বলতে বোঝায় দেশের কল্যাণে যিনি স্বপ্রাণোদিত ও স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করতে পারে। মূলত দেশপ্রেম হচ্ছে নিজের দেশের প্রতি অকৃত্রিম ভালবাসা, এর দ্বারা পরিচিত এবং এর কল্যাণের জন্য বিশেষ ভাবনা। দেশপ্রেমের মাধ্যমে দেশের জনগণ দেশকে ভালবাসতে শেখে এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পিছপা হয় না। উদ্দীপকের যাহরা শেষাক্ত বক্তব্যে দেশপ্রেমের প্রকৃতি প্রকাশ পেয়েছে। দেশপ্রেমে এমন এক অনুভূতি যার জন্য দেশপ্রেমিক নাগরিক যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। কারণ, দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতি হলো দেশপ্রেম। আর দেশপ্রেমের এই ধারণা বা অনুভূতি থেকে জন্ম নেয় জাতীয়তাবোধ। যেমন - ১৯৫২ সালের শ্রেষ্ঠ বাঙালি জাতীয়তায় ছিল আমাদের সকল সংগ্রামের প্রেরণাশক্তি।৬৯- এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধে অনেক লোকপ্রান দিয়েছেন। আজকে আমাদের প্রিয় এই মাতৃভূমি জাতীয়তাবাদী চেতনারই ফসল। যুগে যুগে জাতীয়তাবাদী চেতনারা তাদের সুযোগ্য নেতৃত্ব দিয়ে জাতিরাষ্ট্র সৃষ্টি করেছেন। আবার কেউ কেউ নিজ নিজ রাষ্ট্রকে গতিশীল নেতৃত্ব প্রদান করে বিশ্ব দরবারে সুমহান মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। যেমন - নেতাজি সুভাষচন্দ্র বসু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিরঞ্জন দাস প্রমুখ। পাশাপাশি জাতীয়তার চেতনা ও দেশপ্রেমের জন্যই ইতালির গ্যারিবল্ডি,আমেরিকা যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিংকন, রাশিয়ার লেনিন, বাংলাদেশের বাংলাদেশের শেখ মুজিবুর রহমান প্রমুখ রচনা করেছেন দেশপ্রেমের অমর গাঁথা। সুতরাং আলোচনা শেষে বলা যায়, দেশ প্রেমের প্রতি, দেশের মানুষের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা তার নাম হলো দেশপ্রেম। এই দেশপ্রেমে বললেন যে কোন নাগরিক দেশের ক্লান্তিকালে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের জন্য কাজ করে। দেশের স্বার্থের কাছে তার নিজ জীবন হয়ে ওঠে তুচ্ছ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।