শেয়ারFacebookWhatsApp

সুনাগরিক হওয়ার জন্য উক্ত বিষয়টির পরিধি সম্পর্কে ধারণা লাভ করা জরুরী - মতামত দাও।

উত্তর: সুনাগরিক হওয়ার জন্য উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসনের পরিধি সম্পর্কে ধারণা লাভ করা জরুরী। পৌরনীতি ও সুশাসনের আলোচনায় কেন্দ্র বিন্দু হলো নাগরিক। নাগরিকতার সংজ্ঞা, বৈশিষ্ট্য, দায়িত্ব, কর্তব্য ও নাগরিকের প্রতিষ্ঠানিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে পৌরনীতি ও সুশাসন। এছাড়াও নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক এর সাথে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত পর্যালোচনাও করে থাকে এটি। সুনাগরিকের অন্যতম শর্ত হলো বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। পৌরনীতি ও সুশাসন নাগরিক জ্ঞানকে সমৃদ্ধ করে বুদ্ধিসম্পন্ন ও বিবেকবান নাগরিক সৃষ্টি করে। পৌরনীতির পরিধিভুক্ত নাগরিকের কর্তব্য, আইন, স্বাধীনতা, সাম্য, মূল্যবোধ প্রভৃতি জ্ঞান পাঠককে আত্ম সংযমী ও বিবেকবান করে তোলার ক্ষেত্রে অপরিহার্য। এসব জ্ঞান ব্যতীত নাগরিক তার ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পরিমণ্ডল কে কাঙ্ক্ষিত আচরণ করতে ব্যর্থ হয়, যা শুরু নাগরিকতার অন্তরায়। এ প্রসঙ্গে দার্শনিক অ্যারিস্টোটলের মন্তব্য হলো " সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিক ভালোমানুষ। আর পৌরনীতির পরিধিভুক্ত বিবেক, বুদ্ধি, আত্ম সংযম ও শৃঙ্খলাবোধ সম্পন্ন নাগরিক জীবন বিকাশের উত্তম দিকনির্দেশনা দেয়। আবার সুনাগরিকের অন্যতম গুণ হলো দেশপ্রেম ও মানবতাবোধ। পৌরনীতির জ্ঞান মানুষের মাঝে দেশপ্রেম ও মানবতাবোধ জাগ্রত করে। সর্বোপরি পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত বিষয়গুলোর পাঠের মাধ্যমে নাগরিকের মধ্যে জীবনের সর্বস্তরে ও বিভিন্ন পর্যায়ে সুনাগরিকতার গুণ বিকাশিত হয়। তাই বলা যায়, সুনাগরিক হওয়ার জন্য পৌরনীতি ও সুশাসনের পরিধি সম্পর্কে ধারণা লাভ করা জরুরী।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সুনাগরিক হওয়ার জন্য উক্ত বিষয়টির পরিধি সম্পর্কে ধারণা লাভ করা জরু…

উদ্দীপক

জনাব সালমান রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করেন। তিনি লক্ষ্য করেন, অধিকাংশ মানুষ দায়িত্ব পালনে উদাসীন যা তাকে ভীষণভাবে ব্যাথিত করে। জনাব সালমান মনে করেন এভাবে বেশি দিন চলতে থাকলে দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। এ অবস্থা থেকে মুক্তির জন্য জনগণকে নাগরিকতা বিষয়ে একটি বিষয়ে জ্ঞান লাভ করতে হবে।

Rajshahi · 2021

উত্তর

Civitas শব্দের অর্থ নগররাষ্ট্র।

উত্তর

আইন হলো এমন কতকগুলো বিধিবদ্ধ নিয়মাবলী যা কেবল মানুষের ব্যাহিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন সমাজে বেশিরভাগ লোক কর্তৃক স্বীকৃত, যা সার্বভৌম কোনো কর্তৃপক্ষ থেকে নিঃসৃত এবং যা ভঙ্গ করলে স্বাস্থ্যের বিধান আছে। সর্বোপরি বলতে পারি আইন হচ্ছে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব সালমান যে বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন তা হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক একটি মৌলিক সামাজিক বিজ্ঞান। এটি এমন একটি শাস্ত্র, যা রাষ্ট্রের বসবাসরত নাগরিকের আচরণ, রীতিনীতি ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। পৌরনীতি বিষয়বস্তু সামগ্রিক নাগরিক জীবনকেন্দ্রিক। নাগরিক জীবন যতোটুকু স্পর্শ করে তার সবটুকু পৌরিণীতির আলোচ্য বিষয়বস্তু। নাগরিকতায় বিভিন্ন রূপ ও মাত্রা, আইন ও শাসনতান্ত্রিক বিভিন্ন বিষয় নিয়ে পৌরনীতি বিস্তারিত আলোচনা করে। ফলে পৌরনীতি ও সুশাসন পাঠের নাগরিকগণ নাগরিক হয়ে আদর্শ রাষ্ট্রীয় জীবন পদার্পণের সুযোগ লাভ করে। উদ্দীপকেও জনাব সালমান নিজের রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করেন। অতএব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি যে বিষয়ের প্রয়োজনীয়তা অনুভব করেন, তা কেবল পৌরনীতি ও সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কেননা, পৌরনীতি ও সুশাসনই হলো একমাত্র বিজ্ঞান যা নাগরিকের উদাসীনতা থেকে মুক্ত করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সাহায্য করে। সুতরাং উদ্দীপকে জনাব সালমানের ইঙ্কিতকৃত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন।

উত্তর

সুনাগরিক হওয়ার জন্য উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসনের পরিধি সম্পর্কে ধারণা লাভ করা জরুরী। পৌরনীতি ও সুশাসনের আলোচনায় কেন্দ্র বিন্দু হলো নাগরিক। নাগরিকতার সংজ্ঞা, বৈশিষ্ট্য, দায়িত্ব, কর্তব্য ও নাগরিকের প্রতিষ্ঠানিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে পৌরনীতি ও সুশাসন। এছাড়াও নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক এর সাথে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত পর্যালোচনাও করে থাকে এটি। সুনাগরিকের অন্যতম শর্ত হলো বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। পৌরনীতি ও সুশাসন নাগরিক জ্ঞানকে সমৃদ্ধ করে বুদ্ধিসম্পন্ন ও বিবেকবান নাগরিক সৃষ্টি করে। পৌরনীতির পরিধিভুক্ত নাগরিকের কর্তব্য, আইন, স্বাধীনতা, সাম্য, মূল্যবোধ প্রভৃতি জ্ঞান পাঠককে আত্ম সংযমী ও বিবেকবান করে তোলার ক্ষেত্রে অপরিহার্য। এসব জ্ঞান ব্যতীত নাগরিক তার ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পরিমণ্ডল কে কাঙ্ক্ষিত আচরণ করতে ব্যর্থ হয়, যা শুরু নাগরিকতার অন্তরায়। এ প্রসঙ্গে দার্শনিক অ্যারিস্টোটলের মন্তব্য হলো " সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিক ভালোমানুষ। আর পৌরনীতির পরিধিভুক্ত বিবেক, বুদ্ধি, আত্ম সংযম ও শৃঙ্খলাবোধ সম্পন্ন নাগরিক জীবন বিকাশের উত্তম দিকনির্দেশনা দেয়। আবার সুনাগরিকের অন্যতম গুণ হলো দেশপ্রেম ও মানবতাবোধ। পৌরনীতির জ্ঞান মানুষের মাঝে দেশপ্রেম ও মানবতাবোধ জাগ্রত করে। সর্বোপরি পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত বিষয়গুলোর পাঠের মাধ্যমে নাগরিকের মধ্যে জীবনের সর্বস্তরে ও বিভিন্ন পর্যায়ে সুনাগরিকতার গুণ বিকাশিত হয়। তাই বলা যায়, সুনাগরিক হওয়ার জন্য পৌরনীতি ও সুশাসনের পরিধি সম্পর্কে ধারণা লাভ করা জরুরী।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।