উদ্দীপকে ইঙ্গিতকৃত জ্ঞানের সেই বিশেষ শাখাটির কী নামে পরিচিত? বিষয়টির পরিধি ও বিষয়বস্তু বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত জ্ঞানের বিশেষ শাখাটি হল পৌরনীতি ও সুশাসন। কেননা,উদ্দীপকে ইঙ্গিতকৃত সেই জ্ঞান - বিজ্ঞানের বিশেষ শাখাটির বৈশিষ্ট্যাবলি অর্থাৎ অতীত ও বর্তমান সময়ে এর মানুষের নাগরিক জীবনকেন্দ্রিক নিয়ম - কানুন, রীতিনীতি ও আচার অনুষ্ঠান নিয়ে আলোচনা করে বলে বৈশিষ্ট্য গুলো নিশ্চিত ভাবে পৌরনীতি ও সুশাসন বিষয়কে নির্দেশ করে। পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতা বিষয়ক আলোচনা পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি বিষয় পৌরনীতির মূল আলোচনার ক্ষেত্র। পৌরনীতির রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি আইন,সাম্য, স্বাধীনতা ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য কার্যাবলী ও গঠন সম্পর্কে বিশদভাবে আলোচনা করে থাকে। পৌরনীতি প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে থাকে। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে। সুতরাং বলা যায় পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু অত্যন্ত বিস্তৃত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত জ্ঞানের সেই বিশেষ শাখাটির কী নামে পরিচিত? বিষয়টি…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর