উদ্দীপকে নাজিরার পঠিত বিষয়টি কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নাজিরার পঠিত বিষয়টি হলো সুশাসন। সুশাসন হলো এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং অর্থ-সামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়। উদ্দীপকের নাজিরা পৌরনীতি বইয়ের একটি বিষয়ের অধ্যয়ন করে। যার মূল্যবোধ রাষ্ট্রের নাগরিকদের মধ্যে উজ্জীবিত হলে জাতি কর্মঠ ও পরিশ্রমী হয় এবং সামাজিক বন্ধন ও জাতীয় ঐক্য সুদৃঢ় হয়। সরকার জনগণের নিকট জবাবদিহি করেন। বিরোধী দল ও দায়িত্বশীল আচরণ করেন। এসব কিছু একটি রাষ্ট্রের নিশ্চিত হয় যখন সেখানে সুশাসন বিরাজ করে। সুশাসন নাগরিকের মাঝে সুনাগরিকতার গুণাবলী জাগ্রত হতে সহায়তা করে। এর ফলে তাদের মাঝে অধিকার, দায়িত্ব কর্তব্য, সাম্য, রাজনৈতিক অংশগ্রহণ প্রভৃতি সম্পর্কে সচেতনতা তৈরি হয়। সুতরাং বলা যায় নাজিরার পঠিত বিষয়টি হলো সুশাসন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নাজিরার পঠিত বিষয়টি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর