শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত শাসন ব্যবস্থা আইনের শাসন নিশ্চিত করে -বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত শাসন ব্যবস্থা তথা সুশাসন আইনের শাসন নিশ্চিত করে - উক্তিটি যথার্থ আইনের শাসনের অর্থ হলো সকলেই আইনের অধীন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণকে আইনের শাসন বলা হয়। আইনের শাসন জনগণের অধিকারের রক্ষাকবচ। নিরপেক্ষ ও স্বাধীন বিচারবিভাগ ও দুর্নীতি মুক্ত আইন প্রয়োগকারী সংস্থা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। আর সুশাসনের অন্যতম ভীতি হলো আইনের শাসন প্রতিষ্ঠা। উদ্দীপকের 'ক' দেশটির মতো দেশের সুশাসন নিশ্চিত হলে এই দেশের আইনের শাসন নিশ্চিত হবে বলে ধরে নেওয়া যায়। কেননা সুশাসনের অন্যতম দাবি হলো রাষ্ট্রের একটি স্বচ্ছ আইনি কাঠামো থাকবে এবং এটি প্রত্যেকের জন্য সমভাবে প্রযোজ্য হবে। এককথায় একে আইনের শাসন বলে। আইনের শাসন ছাড়া একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। আইনের শাসন অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন পরিচালনা করা।আইনের শাসনের জন্য প্রয়োজন সরকারের ন্যায়পরায়ণ আচরণ, রাষ্ট্রের নিপীড়ন মুক্ত স্বাধীন পরিবেশ এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচারবিভাগ। আইনের শাসন যেখানে বিদ্যমান সেখানে নাগরিকের স্বাধীনতা বহাল থাকে। এর দ্বারা সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়। শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। সর্বোপরি আইনের শাসনের উপস্থিতির কারণে রাষ্ট্রের সুশাসন নিশ্চিত হয়। সুতরাং পরিশেষে বলা যায়, একটি রাষ্ট্রের সুশাসন তখনই বিরাজ করে যখন নাগরিক তার অধিকার প্রাপ্তে নিশ্চিত করে এবং প্রশাসনতন্ত্র থাকে স্বচ্ছ, নিরপেক্ষ ও দায়িত্বশীল।আর এসবই নিশ্চিত হয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে। সুতরাং প্রশ্নোত্তর উক্তিটি সঠিক।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত শাসন ব্যবস্থা আইনের শাসন নিশ্চিত করে -বিশ্লেষণ কর।

উদ্দীপক

'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থা স্বচ্ছ, জবাবদিহি, দায়িত্বশীল ও ন্যায়পরায়নতা। যে কারণে এটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করে। রাষ্ট্রের প্রচলিত ব্যবস্থার প্রতি জনগণ শ্রদ্ধাশীল।

Dhaka · 2021

উত্তর

সমাজের সকল স্তরে আইনের প্রাধান্য স্বীকার করে আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনাকে আইনের শাসন বলে।

উত্তর

স্বচ্ছতা এমন একটা ধারণা যা নাগরিক ও প্রশাসনের মধ্যেকার সম্পর্ক প্রকাশ করে। স্বচ্ছতার মাধ্যমে নাগরিকদের জন্য সরকার যা করছে তা নাগরিকরা জানতে পারবে এবং সরকার ও নাগরিকদের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পার।স্বচ্ছতার মূলনীতি হচ্ছে তথ্য পাওয়ার ক্ষেত্রে জনগণের অধিকার, যাতে করে জনসাধারণ তাদের বৈধ স্বার্থ মেটাতে পারে। সর্বোপরি স্বচ্ছতা হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমলাতন্ত্র ও আমলাতন্ত্রের উপকারভোগী জনসাধারণের মধ্যে নৈকট্যের সম্পর্ক অর্জিত হয় এবং যা একটি দেশের প্রচলিত প্রশাসনিক ব্যবস্থার গণতন্ত্রায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

'ক' রাষ্ট্রে সুশাসন বিদ্যমান। বর্তমান বিশ্বে একটি আধুনিক ও জনপ্রিয় ধারণা হলো সুশাসন। সুশাসন হলো এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এই শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকান্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী ও পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি রাষ্ট্রীয় প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং অর্থ সামাজিক উন্নতির পাশাপাশি মানবাধিকারের প্রাধান্য দেয়। এরূপ শাসনব্যবস্থা জনগণ সর্বদা শ্রদ্ধাশীল থাকে। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থা স্বচ্ছ, জবাবদিহি, দায়িত্বশীল ও ন্যায়পরায়ন। যে কারণে এটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করে। ফলে রাষ্ট্রের প্রচলিত ব্যবস্থার প্রতি জনগণ আস্থাশীল। 'ক' রাষ্ট্রের রূপ বর্ণনায় সহজে অনুমান করা যায় 'ক' রাষ্ট্রের সুশাসন বিদ্যমান। কেননা একটি রাষ্ট্রে তখনই সুশাসন নিশ্চিত হয় যখন উক্ত রাষ্ট্রের সরকার ও জনগণ পরস্পর রাষ্ট্রের স্বার্থে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে। এতে করে রাষ্ট্রের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত হয়। সুতরাং বলা যায় 'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থায় সুশাসন বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শাসন ব্যবস্থা তথা সুশাসন আইনের শাসন নিশ্চিত করে - উক্তিটি যথার্থ আইনের শাসনের অর্থ হলো সকলেই আইনের অধীন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণকে আইনের শাসন বলা হয়। আইনের শাসন জনগণের অধিকারের রক্ষাকবচ। নিরপেক্ষ ও স্বাধীন বিচারবিভাগ ও দুর্নীতি মুক্ত আইন প্রয়োগকারী সংস্থা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। আর সুশাসনের অন্যতম ভীতি হলো আইনের শাসন প্রতিষ্ঠা। উদ্দীপকের 'ক' দেশটির মতো দেশের সুশাসন নিশ্চিত হলে এই দেশের আইনের শাসন নিশ্চিত হবে বলে ধরে নেওয়া যায়। কেননা সুশাসনের অন্যতম দাবি হলো রাষ্ট্রের একটি স্বচ্ছ আইনি কাঠামো থাকবে এবং এটি প্রত্যেকের জন্য সমভাবে প্রযোজ্য হবে। এককথায় একে আইনের শাসন বলে। আইনের শাসন ছাড়া একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। আইনের শাসন অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন পরিচালনা করা।আইনের শাসনের জন্য প্রয়োজন সরকারের ন্যায়পরায়ণ আচরণ, রাষ্ট্রের নিপীড়ন মুক্ত স্বাধীন পরিবেশ এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচারবিভাগ। আইনের শাসন যেখানে বিদ্যমান সেখানে নাগরিকের স্বাধীনতা বহাল থাকে। এর দ্বারা সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়। শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। সর্বোপরি আইনের শাসনের উপস্থিতির কারণে রাষ্ট্রের সুশাসন নিশ্চিত হয়। সুতরাং পরিশেষে বলা যায়, একটি রাষ্ট্রের সুশাসন তখনই বিরাজ করে যখন নাগরিক তার অধিকার প্রাপ্তে নিশ্চিত করে এবং প্রশাসনতন্ত্র থাকে স্বচ্ছ, নিরপেক্ষ ও দায়িত্বশীল।আর এসবই নিশ্চিত হয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে। সুতরাং প্রশ্নোত্তর উক্তিটি সঠিক।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।