উদ্দীপকে বর্ণিত বিষয়ের জ্ঞান বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে— তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয় তথা পৌরনীতি ও সুশাসনের জ্ঞান বিশ্বসভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে— এ বক্তব্যের সাথে আমি একমত । পৌরনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক ও বিস্তৃত। এছাড়াও আন্তর্জাতিক নাগরিকতা, বিশ্বগ্রাম, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক প্রভৃতি বিষয়ের জ্ঞান পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে লাভ করা যায়, যা বিশ্বসভ্যতার অগ্রগতিতে অবদান রাখে । উদ্দীপকের শিক্ষক সফিক সাহেব তার শিক্ষার্থীদের পৌরনীতি ও সুশাসনের জ্ঞানার্জনের পরামর্শ দেন এবং বলেন প্রত্যেকেরই নিজ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি বিশ্বসভ্যতার উন্নয়নে কাজ করতে হবে। বস্তুত রাষ্ট্রের সদস্য হিসেবে একজন নাগরিক বিশ্বসমাজেরও সদস্য। আধুনিক যুগে নাগরিকের ভূমিকা স্থানীয় ও জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রবেশ করেছে। তাই আন্তর্জাতিক পরিমন্ডলে নাগরিকের ভূমিকা কী হতে পারে তা পৌরনীতি ও সুশাসনে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। নাগরিকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলি পৌরনীতি ও সুশাসন পাঠ করলে ভালোভাবে জানা যায়। আর বিশ্বনাগরিক হিসেবে ব্যক্তি যখন তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারে তখনই সে বিশ্বসভ্যতার উন্নয়নে অবদান রাখতে পারে । উপরের আলোচনা থেকে বোঝা যায়, পৌরনীতি ও সুশাসন বিশ্বনাগরিক হিসেবে একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে পর্যালোচনা করে, যা বিশ্বসভ্যতার উন্নয়নের জন্য আবশ্যক। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়ের জ্ঞান অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের জ্ঞান বিশ্বসভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়ের জ্ঞান বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে— …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর