তুমি কি মনে কর উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠার সহায়ক? উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: আমি মনে করি উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যবস্থাপনা সুশাসনের বিষয়াদি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। এর বাইরেও সুশাসন প্রতিষ্ঠায় আরও গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। বর্তমান বিশ্ব রাষ্ট্র পরিচালনার জন্য পরিচালিত শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্র গ্রহণযোগ্যতা সর্বাধিক। আর এ শাসন কি সুন্দর ভাবে পরিচালনার জন্য সার্বিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য মাধ্যম হলো সুশাসন। সুশাসনের ফলে গণতন্ত্র শক্তিশালী হয়। সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায়। ক্ষমতার অপব্যবহার, কাজের দীর্ঘসূত্রতা, রাজনৈতিক দল গুলোর মধ্যে গণতন্ত্র চর্চার অভাব ইত্যাদি দূরীকরণ কেবল সুশাসনের মাধ্যমে সম্ভব। উদ্দীপকে উল্লিখিত সুশাসনের পদ্ধতি গুলো ছাড়াও সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব, রাজনৈতিক সংহতি, গণমানুষের ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, সততা ও জবাবদিহিতা, নাগরিক সেবা বৃদ্ধি, গণমাধ্যম ও বাক স্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন, জনপ্রশাসনের ভূমিকা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রভৃতি। গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সুশাসনের ভূমিকা অপরিসীম। উপরিউক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায়, গণতন্ত্রিক শাসন প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে সুশাসন অপরিহার্য। কিন্তু উদ্দীপকে ছকে এ সকল শর্ত লক্ষ্য করা যায় না। তাই বলা যায়, উপরিউক্ত শর্ত ছাড়া আরও অনেকগুলো শর্ত রয়েছে, যেগুলো বাস্তবায়নের রাষ্ট্রে সুশাসন নিশ্চিত হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠ…
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর