উদ্দীপকে উল্লেখিত বিষয় দু'টি একে অপরের পরিপূরক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয় দুটি অর্থাৎ পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি একে অপরের পরিপূরক- কথাটি যথার্থ। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি উভয়ই সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য, আচরণ প্রভৃতি বিষয় বিশ্লেষণ করে। আর অর্থনীতি নাগরিকের সুবিধার্থে বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। উভয়ের লক্ষ্য নাগরিকের কল্যাণ সাধন করা। তাই উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। অর্থনীতির সাথে পৌরনীতি ও সুশাসন বিভিন্নভাবে সম্পর্কযুক্ত। প্রতিটি রাজনৈতিক সমস্যার যেমন অর্থনৈতিক দিক রয়েছে, তেমনি প্রতিটি অর্থনৈতিক সমস্যার রয়েছে রাজনৈতিক দিক। পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিককে অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন করে। অন্যদিকে, অর্থনীতি মানুষের জীবনে অভাব ও চাহিদার মাঝে সামঞ্জস্য বিধান করে সুন্দর ও সুখী জীবনযাপনে সহায়তা করে থাকে। একটি দেশের রাজনৈতিক সংগঠনের স্থায়িত্ব ও সমৃদ্ধি সে দেশের অর্থনৈতিক সংগঠনের ওপর প্রভাব বিস্তার করে। আবার কোনো দেশের আর্থিক উন্নতি ও অবনতি সমানভাবে সে দেশের রাজনৈতিক ব্যবস্থার ওপর নির্ভরশীল। অর্থনৈতিক পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন করে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন যোগ্য রাজনৈতিক নেতৃত্ব, দক্ষতা ও দূরদর্শিতা। পরিশেষে বলা যায়, পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি উভয়ই মানবকল্যাণে কাজ করে । একটি ছাড়া অপরটি পরিপূর্ণতা লাভ করতে পারে না। তাই বলা যায়, পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি একে অপরের পরিপূরক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিষয় দু'টি একে অপরের পরিপূরক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর