উদ্দীপকে (?) চিহ্নিত স্থানের বিষয়টির ধারণা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের (?) চিহ্নিত স্থানের বিষয় টি হলো পৌরনীতি ও সুশাসন। ইংরেজি Civics শব্দের বাংলা প্রতিশব্দ পৌরনীতি, যা ল্যাটিন শব্দ Civis ও civitas থেকে উৎপন্ন। এ শব্দদয়ের অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। অর্থাৎ উৎপত্তিগতভাবে পৌরনীতি হলো নগররাষ্ট্রের বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান।পৌরনীতি বর্তমানে কেবল শব্দগত অর্থ সীমাবদ্ধ নয় বরং এটি আধুনিক সময়ে বিস্তৃত নাগরিক জীবনের সামগ্রিক পাঠ। আর তাই এর আলোচনার অন্তর্ভুক্ত হয়েছে নাগরিকতার অতীত ও বর্তমান এবং তার আলোকে ভবিষ্যতে সম্ভাব্য ও কাঙ্ক্ষিত রূপ। একইভাবে নাগরিকদের উত্তম অপূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে সুনাগরিকতার শিক্ষা, দায়িত্ব ও কর্তব্যবোধ,সচেতনতা প্রভৃতি সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। আর নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা পাশাপাশি রাষ্ট্র ও বিশ্ব সভ্যতার বিভিন্ন ক্ষেত্র সমূহ নাগরিকগণের যাবতীয় সম্পর্কিত বিষয় ও পৌরনীতি ও সুশাসন বিষয়ের আওতাভুক্ত। উদ্দীপকে দেখা যায়, নাগরিক ও নগর রাষ্ট্রের বিভিন্ন উৎপাদনের সমন্বয়ে একটি ছক তৈরি করা হয়েছে, যা কার্যত পৌরনীতি ও সুশাসনের প্রধান দুটি অংশ। আর তাই বলা যায়, উদ্দীপকের (?) চিহ্নিত স্থানে বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে (?) চিহ্নিত স্থানের বিষয়টির ধারণা ব্যাখ্যা কর।
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর