উদ্দীপকে উল্লিখিত জনাব নাহিদ কোন বিষয়ের কথা উল্লেখ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব নাহিদ পৌরনীতি ও সুশাসন বিষয়ের কথা উল্লেখ করেছেন। পৌরনীতি ও সুশাসন পাঠে আমরা জেনেছি যে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। নাগরিক ও নাগরিকতা বিষয়ক আলোচনা পৌরনীতি ও সুশাসন বিষয়টির মুখ্য আলোচ্য বিষয়। নাগরিকের জীবন ও কার্যাবলী সকল কিছুই পৌরনীতির পরিধি অন্তর্ভুক্ত। পৌরনীতি ও সুশাসন নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, নাগরিক অধিকার ও কর্তব্য প্রভৃতি নিয়ে আলোচনা করে। নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত অনুসন্ধান ও পর্যালোচনা, অধিকারের সংজ্ঞা ও অর্থ, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের অধিকার, রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য সমূহ, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি পৌরনীতি ও সুশাসন বিষয়টির অন্তর্ভুক্ত। তাছাড়া সুশাসন প্রতিষ্ঠার জন্য এই বিষয়টি অপরিহার্য। উদ্দীপকের জনাব নাহিদ ও ক্রিকেটারদের নাগরিক অধিকার ও কর্তব্যের কথা বলেছেন, যা পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। তাছাড়া এটি সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য যা জনাব নাহিদ ও উল্লেখ করেছেন। সুতরাং আমরা বলতে পারি, উদ্দীপকে জনাব নাহিদ পৌরনীতি ও সুশাসন বিষয়টির কথা উল্লেখ করেছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব নাহিদ কোন বিষয়ের কথা উল্লেখ করেছেন? ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর