আলভির বাবা তাকে কোন বিষয়টির নিবার্চনের কথা বলেছেন?
উত্তর: আলভির বাবা তাকে পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়নের কথা বলেছেন। পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতা বিষয়ক আলোচনা পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি বিষয় পৌরনীতির মূল আলোচনার ক্ষেত্র। পৌরনীতির রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি আইন,সাম্য, স্বাধীনতা ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য কার্যাবলী ও গঠন সম্পর্কে বিশদভাবে আলোচনা করে থাকে। পৌরনীতি প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে থাকে। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে। নাগরিক জীবনের সঠিক দিক নির্দেশনা প্রদান করার মাধ্যমে পৌরনীতি ও সুশাসন গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করার পাশাপাশি একজন নাগরিককে দেশের যোগ্য সম্পদে রুপান্তরিত করে। আলভির বাবা তাকে বিষয় নির্বাচনের সময় সুশাসনের সাথে সম্পৃক্ত এমন একটি বিষয় নির্বাচনের কথা বলেন যার মাধ্যমে দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিকতার শিক্ষা লাভ করা যায়। অর্থাৎ আলভির বাবা তাকে পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন করার কথা বলেছেন। সুতরাং বলা যায়, আলভির বাবা তাকে পৌরনীতি সুশাসন অধ্যয়নের কথা বলেছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আলভির বাবা তাকে কোন বিষয়টির নিবার্চনের কথা বলেছেন?
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর