সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উক্ত দেশটিতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা ব্যাপক ও বিস্তৃত। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উক্ত দেশটিতে যেসব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আমি মনে করি। মতামত দেওয়া হলো- সুশাসন প্রতিষ্ঠায় প্রথমত সরকারকেই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি করতে হবে। আর এই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের সক্ষমতা বাড়াতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে অবশ্যই দুর্নীতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। কারণ দুর্নীতি রোদ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা খুবই দুরূহ। সুশাসন নিশ্চিত করতে হলে দেশ থেকে দরিদ্র বিমোচনের জন্য সরকারকে সর্বাত্ম উদ্বেগ গ্রহণ করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কেননা একটি দেশের সুশাসন নিশ্চিত করতে যুগোপযোগী স্বাধীন বিচার ব্যবস্থার বিকল্প নেই। সুশাসন প্রতিষ্ঠার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা পাশাপাশি সরকারকে প্রশাসনিক তথা আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর এজন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন কে সার্বিক সহযোগিতা করা সরকারের দায়িত্ব। এছাড়া সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে ক্ষমতার ভারসাম্য রক্ষা, জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, শিক্ষার সম্প্রসারণ প্রভৃতি কাজগুলো সম্পাদন করতে হবে। উক্ত পদক্ষেপগুলো গ্রহণের ফলে সুশাসন প্রতিষ্ঠা করা যেতে পারে বলে আমি মনে করি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উক্ত দেশটিতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেত…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর