উদ্দীপকে উল্লিখিত দেশের শাসন ব্যবস্থায় তোমার পাঠ্যপুস্তক এর কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশের শাসন ব্যবস্থায় আমার পাঠ্যপুস্তকে সুশাসন বিষয়টি প্রতিফলিত হয়েছে। সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ার জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে,সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতাও আইনের শাসন নিশ্চিত করে এবং অর্থ সামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়। উদ্দীপকের অনিক বৃত্তি নিয়ে নিউজিল্যান্ড পড়াশোনা করতে যায় । সে দেশের শাসনব্যবস্থা তাকে বিমোহিত করে। আইনের শাসন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় দৃষ্টি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এরূপ বর্ণনায় আমি দেশটিতে সুশাসনের চিত্র পর্যবেক্ষণ করি। কেননা একটি রাষ্ট্রে সুশাসন তখনই প্রতিষ্ঠা পায় যখন সেখানে জনগণের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা পায়। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সুশাসনের অন্যতম পূর্ব শর্ত এর মাধ্যমে রাষ্ট্রীয় দুর্নীতি দূরীভূত হয়। এরুপ রাষ্ট্রের জনগণ বা গণমাধ্যম স্বাধীনভাবে মতামত প্রকাশের স্বাধীনতা ভোগ করে। জনগণের মৌলিক মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। আলোচনা শেষে বলা যায়, উল্লেখিত শাসনব্যবস্থায় সুশাসনের বিষয়টি প্রতিফলিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেশের শাসন ব্যবস্থায় তোমার পাঠ্যপুস্তক এর কোন বি…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর