শেয়ারFacebookWhatsApp

নাগরিকের স্থানীয় দিক বলতে কী বোঝ?

উত্তর: পৌরনীতি এমন একটি বিষয় যেটি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। এর মধ্যে নাগরিক স্থানীয় বিষয়ে অন্যতম। নাগরিকের ব্যক্তি জীবনের সাথে জড়িত স্থানীয় প্রতিষ্ঠানসমূহ, যেমন - ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রভৃতি স্থানীয় প্রতিষ্ঠানের সাথে নাগরিক ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশের জন্য নাগরিকগণ যেসব প্রতিষ্ঠান গঠন, প্রকৃতি, কার্যাবলী প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করে। আর এসব নাগরিকতা স্থানীয় দিকে উপস্থাপন করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

নাগরিকের স্থানীয় দিক বলতে কী বোঝ?

উদ্দীপক

জনাব সালাম সাহেব একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে আলোচনা সময় নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি নবীন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি এবং যোগ্য নেতৃত্বের বিকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।

Chittagong · 2022

উত্তর

Civitas শব্দের উৎপত্তিগত অর্থ হলো নগররাষ্ট্র।

উত্তর

পৌরনীতি এমন একটি বিষয় যেটি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। এর মধ্যে নাগরিক স্থানীয় বিষয়ে অন্যতম। নাগরিকের ব্যক্তি জীবনের সাথে জড়িত স্থানীয় প্রতিষ্ঠানসমূহ, যেমন - ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রভৃতি স্থানীয় প্রতিষ্ঠানের সাথে নাগরিক ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশের জন্য নাগরিকগণ যেসব প্রতিষ্ঠান গঠন, প্রকৃতি, কার্যাবলী প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করে। আর এসব নাগরিকতা স্থানীয় দিকে উপস্থাপন করে।

উত্তর

জনাব সালাম পৌরনীতি ও সুশাসন পাঠের উপর গুরুত্ব আরোপ করেছেন। নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিষয়ক দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন - নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিক স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক সম্পর্কে আলোচনা করে। অতএব যেহেতু পৌরনীতির মূল বিষয়বস্তুর নাগরিকতাকেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।উদ্দীপকে জনাব সালাম সাহেব শিক্ষার্থীদের সাথে আলোচনা সময় নাগরিকের অতীত,বর্তমান, ভবিষ্যতের দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি নবীন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি এবং যোগ্য নেতৃত্বের বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। কেননা এ বিষয়টি নাগরিক জীবনের সঠিক দিক নির্দেশনা প্রদান করে। নাগরিকের বর্তমান, ভবিষ্যৎ বা অতীত সকল সময়ের নাগরিক জীবনে যাবতীয় সমস্যা, নাগরকে ধরন এবং নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে পরিণতি ধারণা প্রদান করে।এটি পাঠের মাধ্যমে নাগরিকের সাথে সুনাগরিকতার গুণাবলী এবং গণতান্ত্রিক চেতনা জাগ্রত হয়। সুতরাং বলা যায়, শিক্ষক পৌরনীতি ও সুশাসন বিষয়টির উপর গুরুত্বরোপ করেছেন।

উত্তর

নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পৌরনীতি ও সুশাসন বিষয়টি পাঠের গুরুত্ব অপরিসীম। পৌরনীতি ও সুশাসন আলোচনার কেন্দ্রবিন্দু হলো নাগরিক। নাগরিকতার সংজ্ঞা, বৈশিষ্ট্য, দায়িত্ব, কর্তব্য ও নাগরিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে পৌরনীতি ও সুশাসন। এছাড়াও নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক এর সাথে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত পর্যালোচনাও করে থাকে এটি। সুনাগরিকের অন্যতম শর্ত হলো বুদ্ধি, বিবেক ও আত্ম সংযম। পৌরনীতি ও সুশাসন নাগরিক জ্ঞানকে সমৃদ্ধ করে বুদ্ধি সম্পন্ন ও বিবেকবান নাগরিক সৃষ্টি করে। পৌরনীতির পরিধি ভুক্ত নাগরিকের কর্তব্য, আইন, স্বাধীনতা, সাম্য, মূল্যবোধ প্রভৃতি জ্ঞান পাঠককে আত্মসংযমী ও বিবেকবান করে তোলার ক্ষেত্রে অপরিহার্য। এসব জ্ঞান ব্যতীত নাগরিক তার ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পলি মন্ডলের কাঙ্ক্ষিত আচরণ করতে ব্যর্থ হয়, যা সুনাগরিকতার অন্তরায়।এ প্রসঙ্গে দার্শনিক অ্যারিস্টোটলের মন্তব্য হলো, " সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিক ভালো মানুষ। " আর পৌরনীতি পরিধিভুক্ত বিবেক, বুদ্ধি, আত্ম সংযম অশৃঙ্খলাবোধ নাগরিক জীবন বিকাশের উত্তম দিকনির্দেশনা দেয়।সুনাগরকে অন্যতম গুন হল দেশপ্রেম ও মানবতাবোধ। পৌরনীতির জ্ঞান মানুষের মাঝে দেশপ্রেম ও মানবতাবোধ জাগ্রত করে। সর্বোপরি পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত বিষয়গুলো পাঠের মাধ্যমে নাগরিকদের মধ্যে জীবনের সর্বস্তরে ও বিভিন্ন পর্যায় সুর নাগরিকতার গুণ বিকাশিত হয়। উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পৌরনীতি ও সুশাসন বিষয়টি পাঠের বিকল্প নেই।
HSCCivics 1st PaperChittagong 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।