শেয়ারFacebookWhatsApp

স্বচ্ছতা কী?

উত্তর: স্বচ্ছতা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া পুরোপুরি নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে কী না তার মানদন্ড।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

স্বচ্ছতা কী?

উদ্দীপক

'ক' ও 'খ' দুটি রাষ্ট্র। 'ক' রাষ্ট্রের জনগণ তাদের দেশে আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা ইত্যাদির প্রভাবে সুখে-শান্তিতে বসবাস করে। অপরদিকে 'খ' রাষ্ট্রের জনগণ রাষ্ট্রীয় দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশাসনিক জটিলতা সহ নানাবিদ কারণে দুর্দশাগ্রস্থ।

Dhaka · 2022

উত্তর

স্বচ্ছতা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া পুরোপুরি নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে কী না তার মানদন্ড।

উত্তর

আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এটি আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।

উত্তর

'ক' রাষ্ট্রের জনগণ সুশাসনের প্রভাবে সুখে শান্তিতে বসবাস করছে। শাসন প্রক্রিয়া সুশৃংখল ও কাঠামোবদ্ধ একটি রূপ হল সুশাসন। এখানে সুস্পষ্ট ভাবে রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য, রাষ্ট্র ও জনগণ সম্পর্কে, জনগণের দায়িত্ব,ও কর্তব্য, নেতা-জনতা,প্রশাসন, সুশীল সমাজ সহ বিভিন্ন দিক স্থান পায়। শাসন ব্যবস্থায় প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল সমস্যার সমাধান করে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা কার্যকর ও সফলতা লাভ করে সুশাসনের মাধ্যমে। এর মাধ্যমে রাষ্ট্রের আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করে রাষ্ট্র উন্নয়নে ত্বরান্বিত হয়।জনগণ তাদের সর্বোচ্চ অধিকার ভোগের সফলতা লাভ করে। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের জনগণ তাদের দেশে আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা ইত্যাদির প্রভাবে সুখে শান্তিতে বাস করে। এর মাধ্যমে সহজে অনুধাবন করা যায় 'ক' রাষ্ট্রের জনগণ সুশাসনের প্রভাবে সুখে শান্তিতে বসবাস করছে। কারণ একটি রাষ্ট্র সুশাসন কার্যকর হলে এর জনগণের শাসনের ভিত্তি তথা গণতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে। ফলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক চর্চার অভাব, প্রশাসনিক দুর্নীতি প্রভূতি দূরীভূত হয়। ফলে জনগণ বাধাহীন ভাবে তাদের চাহিদাগুলো মিটিয়ে স্বাচ্ছন্দে বসবাস করতে সক্ষম হয়।

উত্তর

'খ' রাষ্ট্রের জনগণের দুর্দশার মূল কারণ হলো তাদের রাষ্ট্রের সুশাসনের অভাব। এক্ষেত্রে আমার পরামর্শ সুশাসন প্রতিষ্ঠায় প্রকৃত পদক্ষেপ গ্রহণ করা। একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায় হল সীমাহীন দুর্নীতি। দুর্নীতি যদি রাষ্ট্র ব্যবস্থাকে গ্রাস করে তাহলে প্রশাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে।ফলে সুশাসন প্রতিষ্ঠা করা দুঃসাধ্য হয়ে পড়ে। এ থেকে পরিত্রাণ পেতে তাই বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।পাশাপাশি জনগণকে সচেতন ও উদ্যোগী হতে হবে। উদ্দীপকে দেখা যায়, 'খ' রাষ্ট্রের জনগণ রাষ্ট্রীয় দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশাসনিক জটিলতাসহ নানাবিদ কারণে দুর্নীতিগ্রস্ত। এরূপ বর্ণনা থেকে সহজে অনুধাবন করা যায়, 'খ' রাষ্ট্রের সুশাসনের অভাব প্রকট। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হল দেশে সুশাসন প্রতিষ্ঠার পথ করা। দেশটির দুর্দশার অন্যতম কারণ হলো দুর্নীতি। কেননা দুর্নীতি হলো সুশাসনের একটি বড় রকমের অন্তরায়। রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতি থাকলে সেখানে আইনের শাসন, ন্যায় পরায়ণতা কল্পনামাত্র। দুর্নীতির কারণে জনগণ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতি সামাজিক বৈষম্য ও ভারসাম্যহীনতার সৃষ্টি করে। শুধু তাই নয়, দুর্নীতির জনদুর্ভোগ বাড়ানোর পাশাপাশি জাতীয় উন্নয়ন ব্যাহত করে। দুর্নীতি দারিদ্র্যের মূল কারণ। তাছাড়া অদক্ষতা সুশাসনের অন্তরায়। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা যায় না। উক্ত দেশে আমলাদের অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে সুশাসন নিশ্চিত হবে এবং জনগণের কাঙ্ক্ষিত উন্নতি লাভ হবে। আবার ক্ষমতার অপব্যবহার, সুশাসনকে ব্যাহত করে। কেন্দ্রভুত ক্ষমতা মানুষকে স্বেচ্ছাচারী করে। ক্ষমতা কাঠামো কর্তৃত্বমূলক হলেও সেখানে সুশাসন বজায় থাকে না। তাই ক্ষমতার ভারসাম্যপূর্ণ বন্টন থাকা দরকার। এদের জবাবদিহিতা নিশ্চিত হয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে দেশের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য ক্ষমতার অপব্যবহার রোধ করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য উদ্দীপকে বর্ণিত দেশের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার বন্টন ও ভারসাম্য আনয়ন করতে হবে। আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতার ভাগাভাগি করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে বিচার ভেবে গিয়েও পর্যালোচনা বিধান সংবলিত একটি স্বাধীন বিচার বিভাগ এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে যথাযথ ক্ষমতা সম্পন্ন একটি আইনসভা থাকতে হবে। তাহলে উচ্চ দেশের ক্ষমতার অপব্যবহার রোধ হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
HSCCivics 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।