শেয়ারFacebookWhatsApp

পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?

উত্তর: নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?

উদ্দীপক

জনাব নাহিদ একটি অন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবার, সমাজ, রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমাদের যেসব অধিকার রয়েছে, তেমনি এগুলোর প্রতি কর্তব্যও রয়েছে। সেগুলো সম্পর্কে জানতে একটি নির্দিষ্ট বিষয়ের জ্ঞান থাকা প্রয়োজন যা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।

Chittagong · 2021

উত্তর

Civitas শব্দের অর্থ হলো নগররাষ্ট্র।

উত্তর

নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব নাহিদ পৌরনীতি ও সুশাসন বিষয়ের কথা উল্লেখ করেছেন। পৌরনীতি ও সুশাসন পাঠে আমরা জেনেছি যে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। নাগরিক ও নাগরিকতা বিষয়ক আলোচনা পৌরনীতি ও সুশাসন বিষয়টির মুখ্য আলোচ্য বিষয়। নাগরিকের জীবন ও কার্যাবলী সকল কিছুই পৌরনীতির পরিধি অন্তর্ভুক্ত। পৌরনীতি ও সুশাসন নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, নাগরিক অধিকার ও কর্তব্য প্রভৃতি নিয়ে আলোচনা করে। নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত অনুসন্ধান ও পর্যালোচনা, অধিকারের সংজ্ঞা ও অর্থ, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের অধিকার, রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য সমূহ, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি পৌরনীতি ও সুশাসন বিষয়টির অন্তর্ভুক্ত। তাছাড়া সুশাসন প্রতিষ্ঠার জন্য এই বিষয়টি অপরিহার্য। উদ্দীপকের জনাব নাহিদ ও ক্রিকেটারদের নাগরিক অধিকার ও কর্তব্যের কথা বলেছেন, যা পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। তাছাড়া এটি সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য যা জনাব নাহিদ ও উল্লেখ করেছেন। সুতরাং আমরা বলতে পারি, উদ্দীপকে জনাব নাহিদ পৌরনীতি ও সুশাসন বিষয়টির কথা উল্লেখ করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব নাহিদের শেষোক্ত উক্তিটি সাথে আমি একমত পোষণ করছি। উদ্দীপকে জনাব নাহিদ পৌরনীতি ও সুশাসন বিষয়টির প্রতি ইঙ্গিত করে বলেছেন যে, একটি নির্দিষ্ট বিষয়ের জ্ঞান থাকা প্রয়োজন যা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই কথাটি যথার্থ, কেননা সুশাসন প্রতিষ্ঠার জন্য পৌরনীতি ও সুশাসন বিষয়টির জ্ঞান থাকা অপরিহার্য। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমেই জেনেছি যে,সুশাসন প্রতিষ্ঠা করা কেবল সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়। জনগণ ও সরকারকে সম্মিলিতভাবে সুশাসন প্রতিষ্ঠায় অংশগ্রহণ করতে হবে। জনগণের জন্য সরকার সুশাসনের উদ্যোগ নিলে জনগণ যদি এটি গ্রহণ উপযুক্ত না হয় এবং সহযোগিতা না করে তবে সে উদ্যোগ কখনো সফল হয় না। এক্ষেত্রে জনগণের ঐক্যমতের সাথে সুশাসনের প্রত্যাশা, আন্তরিক সহযোগিতা এবং নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সুশাসনের ভিত্তিকে শক্তিশালী করে তোলা সম্ভব হয়। সুশাসন বাস্তবায়নের জন্য জনঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সুশাসনের দৃষ্টিতে অংশগ্রহণ হলো নীতি প্রণয়ন বা নির্ধারণ এবং বাস্তবায়নে যতদূর সম্ভব জনগণের সসম্পৃক্ততা। নাগরিকদের অংশগ্রহণমূলত নির্ভর করে নাগরিক সচেতনতার ওপর। নাগরিকগণ যদি তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন না হয় তবে অংশগ্রহণ করতে পারবে না। সুশাসনের অন্যতম উপাদান জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সচেতনতা দরকার। পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অর্জনের মাধ্যমেই নাগরিক গড় নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে সুশাসনের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। নাগরিকগণ নিজের ব্যক্তিগত দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে সচেতন হলে দুর্নীতি প্রতিরোধ করে সুশাসন প্রতিষ্ঠার ভূমিকা রাখতে পারবে। আর নাগরিকগণ পৌরনীতি ও সুশাসনে তাদের অধিকার ও কর্তব্যে স্পষ্ট ধারণা পাবে। পৌরনীতি ও সুশাসন নাগরিকের সামরিক দিক আলোচনা করে। সুতরাং তাই বলা যায়, পৌরনীতি ও সুশাসনের বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
HSCCivics 1st PaperChittagong 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।