শেয়ারFacebookWhatsApp

পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?

উত্তর: নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?

উদ্দীপক

আলভি এসএসসি পাশ করে শহরের একটি ভালো কলেজে ভর্তি হয়। তার বাবা তাকে বিষয় নির্বাচনের সময় সুশাসনের সাথে সম্পৃক্ত এমন একটি বিষয় নির্বাচনের কথা বলেন।

Mymensingh · 2021

উত্তর

Civitas শব্দের অর্থ নগর রাষ্ট্র।

উত্তর

নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।

উত্তর

আলভির বাবা তাকে পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়নের কথা বলেছেন। পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতা বিষয়ক আলোচনা পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি বিষয় পৌরনীতির মূল আলোচনার ক্ষেত্র। পৌরনীতির রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি আইন,সাম্য, স্বাধীনতা ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য কার্যাবলী ও গঠন সম্পর্কে বিশদভাবে আলোচনা করে থাকে। পৌরনীতি প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে থাকে। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে। নাগরিক জীবনের সঠিক দিক নির্দেশনা প্রদান করার মাধ্যমে পৌরনীতি ও সুশাসন গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করার পাশাপাশি একজন নাগরিককে দেশের যোগ্য সম্পদে রুপান্তরিত করে। আলভির বাবা তাকে বিষয় নির্বাচনের সময় সুশাসনের সাথে সম্পৃক্ত এমন একটি বিষয় নির্বাচনের কথা বলেন যার মাধ্যমে দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিকতার শিক্ষা লাভ করা যায়। অর্থাৎ আলভির বাবা তাকে পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন করার কথা বলেছেন। সুতরাং বলা যায়, আলভির বাবা তাকে পৌরনীতি সুশাসন অধ্যয়নের কথা বলেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়টি দায়িত্বশীল নাগরিক তৈরিতে ভূমিকা পালন করে -আলোচনা করা হলো। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিক তার দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এ থেকে অর্জিত জ্ঞান তার সফল প্রয়োগ স্বাভাবিক, সুস্থ ও সুন্দর সমাজজীবন গঠনে নাগরিককে উদ্বুদ্ধ করে। সমাজব্যবস্থাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য মেধা এবং দূরদৃষ্টিসম্পন্ন সুনাগরিক প্রয়োজন। পৌরনীতির জ্ঞান এরূপ নাগরিক সৃষ্টির নিমিওে ভূমিকা পালন করে থাকে। এর পাঠ নাগরিকের গোঁড়ামি ও সংকীর্ণতা ত্যাগ করে উদার দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে, যা সুনাগরিক হতে সাহায্য করে। পৌরনীতি বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব, সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় সহ নাগরিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, যা পাঠকের মনে নাগরিকতার বিভিন্ন মাত্রা ও এর রূপ সম্পর্কে ধারণা দেয়। সুনাগরিকতা অর্জনের গুণাবলী যেমন - বুদ্ধি,বিবেক,আত্মসংযম ও শৃঙ্খলাবোধ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন পাঠ করে বিধায় এর পাঠ সুনাগরিক সৃষ্টি করে। সর্বোপরি পৌরনীতি ও নাগরিকতার অধিকার, রাষ্ট্রের প্রতি কর্তব্য ও তদসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্বরূপ বিশ্লেষণ করে বলে এর পাঠ দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, সুশৃংখল ও আদর্শ নাগরিকতাবোধ সম্পন্ন নাগরিক সৃষ্টি সহায়ক। আর তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়টি দায়িত্বশীল নাগরিক তৈরিতে ভূমিকা পালন করে থাকে।
HSCCivics 1st PaperMymensingh 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।