সুশাসন প্রতিষ্ঠায় সাম্য কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর: সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের সবার সমান সুযোগ-সুবিধা উন্মুক্ত রাখা প্রয়োজন। তাই সুশাসন প্রতিষ্ঠায় সাম্য প্রয়োজন। সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্য। সাম্য অর্থ সমতা। পৌরনীতিতে সাম্য হলো সবার সমান সুযোগ-সুবিধা লাভ করা। সুশাসন সাম্যকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অর্থাৎ নাগরিক জীবনের সব ক্ষেত্রেই প্রয়োগ করে। রাজনৈতিক অংশগ্রহণ, ন্যায্য মজুরি পাওয়া, সামাজিক নিরাপত্তা লাভ, আইনের সমান সুযোগ পাওয়া ইত্যাদি সাম্যের অন্তর্ভুক্ত, যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য সাম্য অত্যাবশ্যক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসন প্রতিষ্ঠায় সাম্য কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর