শেয়ারFacebookWhatsApp

পৌরনীতি কী?

উত্তর: পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিক হিসেবে মানুষের অধিকার ও কর্তব্য এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

পৌরনীতি কী?

উদ্দীপক

একাদশ শ্রেণির শিক্ষার্থী 'MM^{\prime} পাঠ্য হিসেবে পৌরনীতি ও সুশাসনের পাশাপাশি আরো দুটি বিষয় নিয়েছে। যার প্রথমটির আলোচনার পদ্ধতি গাণিতিক। এ বিষয়টি উৎপাদন, বণ্টন, ভোগ ইত্যাদি নিয়ে আলোচনা করে। বিষয়টি পড়ে 'MM^{\prime} বুঝতে পারে কেন দ্রব্যমূল্য বাড়ে বা কমে। অপরদিকে দ্বিতীয় বিষয়টি অতীতের স্মারকলিপি। এ বিষয়টির আলোচনার পদ্ধতি তথ্য ও বর্ণনামূলক। বিষয়টি রাজনৈতিক ঘটনাবলির পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আলোচনা করে।

Chittagong · 2019

উত্তর

পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিক হিসেবে মানুষের অধিকার ও কর্তব্য এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে।

উত্তর

সামাজিক ক্ষেত্রে সবাইকে সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা প্রদান করাই হলো সামাজিক সাম্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে যখন সমান সামাজিক সুযোগ- সুবিধা প্রদান করা হয় তখনই সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। এটি এমন এক সামাজিক পরিবেশ নির্দেশ করে, যেখানে প্রত্যেকে স্বীয় যোগ্যতা অনুসারে সমান সামাজিক অধিকার ভোগ করে। আইনের শাসন নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকের 'MM^{\prime} প্রথম বিষয় হিসেবে অর্থনীতিকে বেছে নিয়েছে। পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। উদ্দীপকে দেখা যায়, একাদশ শ্রেণির শিক্ষার্থী 'MM^{\prime} পাঠ্য হিসেবে প্রথমে যে বিষয়টি বেছে নেয় তার আলোচনা পদ্ধতি গাণিতিক। এ বিষয়টি উৎপাদন, বণ্টন, ভোগ ইত্যাদি নিয়ে আলোচনা করে এবং এটি পড়ে দ্রব্যমূল্য কেন বাড়ে বা কমে তা জানা যায়। এগুলো মূলত অর্থনীতির আলোচ্য বিষয়। পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির নিবিড় সম্পর্ক বিদ্যমান। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর পরিপূরক ও সহায়ক। মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন বিচ্ছিন্ন নয়, বরং তা একে অপরের পরিপূরক ও সহায়ক। একটির পরিবর্তন হলে অপরটিরও পরিবর্তন হয়ে থাকে। নাগরিকদের রাজনৈতিক জীবন অর্থনীতির দ্বারা বহুলাংশে প্রভাবিত। আবার যাবতীয় অর্থনৈতিক কার্যাবলি পরিচালনার ভার সরকার তথা রাজনৈতিক প্রতিষ্ঠানের ওপর থাকে। কোনো অর্থনৈতিক পরিকল্পনাই রাষ্ট্রের সাহায্য ব্যতীত সম্ভব নয়। অর্থাৎ অর্থনীতি নিয়ন্ত্রণে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান আবশ্যক। উভয় বিষয়েরই উদ্দেশ্য মানব কল্যাণ সাধন পৌরনীতি ও সুশাসন সুনাগরিক হওয়ার শিক্ষা প্রদান করে। আর অর্থনীতি অর্থ আয় ও ব্যয়ের যথাযথ উপায় সম্পর্কে শিক্ষা প্রদান করে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে। সর্বোপরি বলা যায়, অর্থনীতি এবং পৌরনীতি ও সুশাসনের মধ্যে নিবিড় ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় বিষয়টি অর্থাৎ ইতিহাসের জ্ঞান ব্যতীত পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন অসম্পূর্ণ। ইতিহাস মানবজাতির অতীতের স্মারকলিপি, সামগ্রিক জীবন-দর্পণ। পৌরনীতি ও সুশাসনের যে অংশ সমাজ, রাষ্ট্র ও সরকারের সাথে সম্পর্কিত যেসব ক্ষেত্রে ইতিহাসের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ। পৌরনীতি ও সুশাসন ইতিহাসের তথ্য দ্বারা সমৃদ্ধ হয়েছে এবং পূর্ণতা লাভ করেছে। উদ্দীপকে দেখা যায়, দ্বিতীয় বিষয়টির আলোচনার পদ্ধতি তথ্য ও বর্ণনামূলক। বিষয়টি রাজনৈতিক ঘটনার পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আলোচনা করে। এ বৈশিষ্ট্যগুলো ইতিহাসকেই নির্দেশ করে। পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়সমূহ যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো অতীতে কীরূপ ছিল, কীভাবে তা পরিবর্তিত হয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে তা ইতিহাস থেকে জানা যায়। এমনকি ঐতিহাসিক তথ্য ও সাক্ষ্য-প্রমাণ ব্যতীত পৌরনীতি ও সুশাসনের আলোচনা অসম্পূর্ণ। ইতিহাস পৌরনীতি ও সুশাসনকে তার অন্তর্নিহিত সত্যের সন্ধান দেয়। অর্থাৎ ইতিহাসের সাহায্য ছাড়া পৌরনীতি ও সুশাসনের পথচলা কঠিন। ইতিহাস থেকেই নাগরিকতার সাথে সংশ্লিষ্ট অতীতের সামগ্রিক বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়, যা নাগরিকতার বর্তমান রূপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, পৌরনীতি ও সুশাসন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে হলে ইতিহাসের জ্ঞান থাকা আবশ্যক। তাই বলা যায়, ইতিহাসের জ্ঞান ব্যতীত পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন অসম্পূর্ণ।
HSCCivics 1st PaperChittagong 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।