শেয়ারFacebookWhatsApp

ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন একে অন্যের পরিপূরক-ব্যাখ্যা কর।

উত্তর: ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আর ইতিহাস মানবজাতির সামগ্রিক ব্যবস্থার প্রতিচ্ছবি। তাই এ দু'টি বিষয়ের সম্পর্ক ঘনিষ্ঠ। পৌরনীতি ও সুশাসনের আলোচিত বিষয় যেমন- পরিবার, রাষ্ট্র, সমাজ প্রভৃতি অতীতে কীরূপ ছিল এবং কীভাবে বর্তমানের রূপ লাভ করল তা ইতিহাস থেকে জানা যায়। ঐতিহাসিক সাক্ষ্য-প্রমাণ ও তথ্য ব্যতীত যেমন পৌরনীতি ও সুশাসন অসম্পূর্ণ, তেমনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষিত না হলে ইতিহাসের আলোচনাও নিরর্থক হয়ে পড়ে। তাই বলা যায়, ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন পরস্পরের পরিপূরক।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন একে অন্যের পরিপূরক-ব্যাখ্যা কর।

উদ্দীপক

সফিক সাহেব একজন শিক্ষক। তিনি তার শিক্ষার্থীদের নাগরিক অধিকার, কর্তব্য, স্বাধীনতা ও আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে একটি বিষয়ের জ্ঞানার্জনের উপর গুরুত্ব আরোপ করেন । তিনি বলেন, 'প্রত্যেকেরই নিজ নিজ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি বিশ্ব সভ্যতার উন্নয়নে কাজ করতে হবে।'

Dhaka · 2019

উত্তর

গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিংকনের বিখ্যাত সংজ্ঞাটি হলো- 'গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য, জনগণের দ্বারা জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।'

উত্তর

ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আর ইতিহাস মানবজাতির সামগ্রিক ব্যবস্থার প্রতিচ্ছবি। তাই এ দু'টি বিষয়ের সম্পর্ক ঘনিষ্ঠ। পৌরনীতি ও সুশাসনের আলোচিত বিষয় যেমন- পরিবার, রাষ্ট্র, সমাজ প্রভৃতি অতীতে কীরূপ ছিল এবং কীভাবে বর্তমানের রূপ লাভ করল তা ইতিহাস থেকে জানা যায়। ঐতিহাসিক সাক্ষ্য-প্রমাণ ও তথ্য ব্যতীত যেমন পৌরনীতি ও সুশাসন অসম্পূর্ণ, তেমনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষিত না হলে ইতিহাসের আলোচনাও নিরর্থক হয়ে পড়ে। তাই বলা যায়, ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন পরস্পরের পরিপূরক।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়ের ধারণা নেওয়ার জন্য শিক্ষার্থীদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের জ্ঞানার্জন প্রয়োজন। পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসনের মুখ্য উদ্দেশ্য হলো রাষ্ট্রের নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা। এছাড়া রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন- আইন, স্বাধীনতা, সাম্য, মূল্যবোধ, আমলাতন্ত্র প্রভৃতি বিষয় নিয়েও পৌরনীতি ও সুশাসন পর্যালোচনা করে। উদ্দীপকে দেখা যায়, শিক্ষক সফিক সাহেব তার শিক্ষার্থীদের নাগরিক অধিকার, কর্তব্য, স্বাধীনতা ও আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে একটি বিষয়ের জ্ঞানার্জনের ওপর গুরুত্ব আরোপ করেন । সফিক সাহেবের বর্ণিত এ বিষয়গুলো নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক সম্পর্কেও পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। অর্থাৎ, রাষ্ট্র ও নাগরিক সংক্রান্ত সামগ্রিক বিষয় পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়সমূহের ধারণা নেওয়ার জন্য শিক্ষার্থীদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের জ্ঞানার্জন করা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয় তথা পৌরনীতি ও সুশাসনের জ্ঞান বিশ্বসভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে— এ বক্তব্যের সাথে আমি একমত । পৌরনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক ও বিস্তৃত। এছাড়াও আন্তর্জাতিক নাগরিকতা, বিশ্বগ্রাম, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক প্রভৃতি বিষয়ের জ্ঞান পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে লাভ করা যায়, যা বিশ্বসভ্যতার অগ্রগতিতে অবদান রাখে । উদ্দীপকের শিক্ষক সফিক সাহেব তার শিক্ষার্থীদের পৌরনীতি ও সুশাসনের জ্ঞানার্জনের পরামর্শ দেন এবং বলেন প্রত্যেকেরই নিজ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি বিশ্বসভ্যতার উন্নয়নে কাজ করতে হবে। বস্তুত রাষ্ট্রের সদস্য হিসেবে একজন নাগরিক বিশ্বসমাজেরও সদস্য। আধুনিক যুগে নাগরিকের ভূমিকা স্থানীয় ও জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রবেশ করেছে। তাই আন্তর্জাতিক পরিমন্ডলে নাগরিকের ভূমিকা কী হতে পারে তা পৌরনীতি ও সুশাসনে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। নাগরিকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলি পৌরনীতি ও সুশাসন পাঠ করলে ভালোভাবে জানা যায়। আর বিশ্বনাগরিক হিসেবে ব্যক্তি যখন তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারে তখনই সে বিশ্বসভ্যতার উন্নয়নে অবদান রাখতে পারে । উপরের আলোচনা থেকে বোঝা যায়, পৌরনীতি ও সুশাসন বিশ্বনাগরিক হিসেবে একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে পর্যালোচনা করে, যা বিশ্বসভ্যতার উন্নয়নের জন্য আবশ্যক। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়ের জ্ঞান অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের জ্ঞান বিশ্বসভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে ।
HSCCivics 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন একে অন্যের পরিপূরক-ব্যাখ্যা কর। | Prosthuti