রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকের অংশগ্রহণকে রাজনৈতিক অংশগ্রহণ বলা হয়।
রাজনৈতিক অংশগ্রহণ সরাসরি অথবা মধ্যবর্তী কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে। অর্থাৎ নাগরিকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে। অংশগ্রহণ হতে পারে সরকার নির্বাচনের ক্ষেত্রে, দেশের সংকটকালে গণভোটের ক্ষেত্রে, নীতি নির্ধারণ ও বাস্তবায়নে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে দুর্নীতি হ্রাস করার ক্ষেত্রে। এছাড়া রাজনৈতিক অংশগ্রহণের একটি বড় উপাদান হচ্ছে নাগরিকের ক্ষমতায়ন। সর্বোপরি রাষ্ট্রীয় কাজে নাগরিকের অংশগ্রহণই হলো রাজনৈতিক অংশগ্রহণ।