শেয়ারFacebookWhatsApp

পৌরনীতি সম্পর্কে অধ্যাপক ই.এম. হোয়াইটের সংজ্ঞা কী?

উত্তর: পৌরনীতির সংজ্ঞায় অধ্যাপক ই. এম হোয়াইট বলেন, "নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে।" তিনি আরও বলেন, "পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।"

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

পৌরনীতি সম্পর্কে অধ্যাপক ই.এম. হোয়াইটের সংজ্ঞা কী?

উদ্দীপক

জনাব নাইম যুব ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে যুবকদের উদ্দেশ্যে বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমাদের যেমন অধিকার রয়েছে, তেমনি এগুলোর প্রতি তোমাদের কিছুকর্তব্যও রয়েছে। এগুলো সম্পর্কে জানতে একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞানথাকা প্রয়োজন, যা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।

Dinajpur · 2017

উত্তর

সিভিস ও সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র।

উত্তর

পৌরনীতির সংজ্ঞায় অধ্যাপক ই. এম হোয়াইট বলেন, "নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে।" তিনি আরও বলেন, "পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।"

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব নাইম পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন।উদ্দীপকে বর্ণিত জনাব নাইম যুবকদের উদ্দেশ্যে বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমাদের যেমন অধিকার রয়েছে তেমনি এগুলোর প্রতি তোমাদের কিছু কর্তব্যও রয়েছে। তিনি এগুলো সম্পর্কে জানার জন্য একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের কথা বলেছেন। তিনি মূলত পৌরনীতি ও সুশাসন বিষয়টিরই উল্লেখ করেছেন। কেননা পৌরনীতি ও সুশাসন বিষয়েই নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়।পৌরনীতি হলো সামাজিক বিজ্ঞানের সেই শাখা, যেখানে সরকারের সংগঠন ও কার্যপদ্ধতি এবং নাগরিকের অধিকার ও কর্তব্যসমূহ আলোচনা করা হয়। অন্যদিকে সুশাসন হলো ন্যায়নীতি অনুসারে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে রাষ্ট্রশাসন। আর পৌরনীতি ও সুশাসনের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য। আবার সুনাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায় 'পৌরনীতি ও সুশাসন' বিষয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান প্রভৃতি। উদ্দীপকের জনাব নাইম ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে পৌরনীতি ও সুশাসনেরঅন্যতম বিষয়বস্তু 'নাগরিকের অধিকার ও কর্তব্য' সম্পর্কেই বলেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব নাইমের শেষোক্ত বক্তব্যের সাথে আমি একমত।জনাব নাইম সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তার কথা বলেছেন। কেননা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকগণের মধ্যে অধিকার সচেতনতা বাড়ে, গণতান্ত্রিক চেতনা জাগ্রত হয়, দেশপ্রেম বৃদ্ধি পায়, সুযোগ্য নেতৃত্ব গড়ে ওঠে। এ বিষয়গুলোর চর্চা দ্বারা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। কারণ সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, দায়িত্বশীলতা, কার্যকারিতা, দক্ষতা। আর সুশাসনের এ বৈশিষ্ট্যগুলোকে কার্যকর করার জন্য পৌরনীতি পাঠ করা প্রয়োজন।জনাব নাইমের শেষোক্ত বক্তব্যে পৌরনীতি বিষয়ের গুরুত্ব ফুটে উঠেছে। বিশেষ করে নাইম সাহেব নাগরিক অধিকার ও কর্তব্য পালনের ক্ষেত্রে। পৌরনীতি বিষয়ে জ্ঞান থাকার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। কেননা সুনাগরিক হওয়ার জন্য নাগরিক অধিকার ও কর্তব্য পালন সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। আর পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা সম্ভব। আবার অধিকার কী, একজনের অধিকার কীভাবে অন্যের কর্তব্য হয় এবং কীভাবে তা পালন করতে হয় তার পরিপূর্ণ শিক্ষা আমরা পৌরনীতি পাঠের মাধ্যমে জানতে পারি। কেননা পৌরনীতির শিক্ষা ছাড়া অধিকার ও কর্তব্য যথাযথভাবে পালন করা যায় না। পরিশেষে বলা যায়, নাগরিকের অধিকারসমূহ সম্পর্কে জানতে হলে পৌরনীতি বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন, যা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য- জনাব নাইমের এ বক্তব্যটি সম্পূর্ণরূপে যৌক্তিক।
HSCCivics 1st PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।