সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
উত্তর: যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ সামাজিক উন্নয়নের ভিত্তি বা মানদন্ড। স্টুয়ার্ট সি. ডড, এর মতে, 'সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।' সামাজিক মূল্যবোধ হচ্ছে সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহমর্মিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, দানশীলতা, আতিথেয়তা, জনসেবা, আত্মত্যাগ প্রভৃতি মানবিক সুকুমার বৃত্তি বা গুণাবলির সমষ্টি। সামাজিক মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভালোমন্দ বিচার করা হয় এবং মানুষের আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করা হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর