স্বচ্ছতা বলতে কী বোঝায়?
উত্তর: সাধারণত স্বচ্ছতা বলতে জনগণের নিকট সরকারের নিয়মকানুন এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সম্পর্কে তথ্যের অবাধকরণকে বোঝায়। স্বচ্ছতার অর্থ পরিষ্কার, স্পষ্ট ও নির্ভুল। এক কথায় স্বচ্ছতা হলো সুস্পষ্টতা। এটি সুশাসনের একটি অন্যতম বৈশিষ্ট্য। সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর সুশাসন নির্ভর করে। তাই কোনো দেশের উন্নয়ন নিশ্চিতকল্পে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
স্বচ্ছতা বলতে কী বোঝায়?
উত্তর