"সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত"- যুক্তি দাও।
উত্তর: সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত। কেননা গণতন্ত্রের পূর্বশর্তগুলো একমাত্র সুশাসনের মাধ্যমেই পূরণ করা সম্ভব হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সুশাসনের গুরুত্ব অনস্বীকার্য। সুশাসন দ্বারাই জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা রক্ষা করা যায়। সুশাসনের ফলেই গণতন্ত্র শক্তিশালী হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও সুশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিকতা পরিহার করে গণতান্ত্রিক চর্চা অর্থাৎ জাতির বৃহত্তম স্বার্থ রক্ষা করা সম্ভব। তাই বলা যায়, সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত কথাটি যথার্থ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
"সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত"- যুক্তি দাও।
উত্তর