শেয়ারFacebookWhatsApp

'পুর' শব্দের অর্থ কী?

উত্তর: 'পুর' শব্দের অর্থ নগর।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'পুর' শব্দের অর্থ কী?

উদ্দীপক

একাদশ শ্রেণির ছাত্র আসিফ লক্ষ করল, দেশের অধিকাংশ মানুষ তাদের করণীয়গুলো সম্পর্কে উদাসীন এবং অধিকারের বিষয়েও সচেতন নয়। তাই সে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং এসব বিষয়ে আরও অধিক জ্ঞানার্জনের জন্য পাঠ্য হিসেবে নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয় বেছে নিয়েছে।

Mymensingh · 2025

উত্তর

'পুর' শব্দের অর্থ নগর।

উত্তর

সুশাসনের বৈশিষ্ট্যসমূহ হলো- জবাবদিহিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ, আইনের শাসন, কার্যকারিতা, ন্যায়বিচার ও অংশীদারিত্ব। সুশাসন হলো এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকে। এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা, যাতে দুর্নীতি রোধ করা যায় এবং জনগণ ন্যায্য সেবা পায়। আইনের শাসনের মাধ্যমে নাগরিকের অধিকার নিশ্চিত হয়। অংশীদারিত্ব নিশ্চিত করলে সকল স্তরের মানুষ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে, যা সুশাসনকে কার্যকর করে।

উত্তর

উদ্দীপকে আসিফ পৌৗরনীতি ও সুশাসন বিষয়টিকে পাঠ্য হিসেবে বেছে নিয়েছে।পৌরনীতি হলো নাগরিকতাবিষয়ক একটি মৌলিক সামাজিক বিজ্ঞান। এটি এমন একটি শাস্ত্র, যা রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার-আচরণ, রীতিনীতি ও কার্যাবলি নিয়ে আলোচনা করে। পৌরনীতির বিষয়বস্তু সামগ্রিক নাগরিক জীবনকেন্দ্রিক। নাগরিক জীবন যতটুকু স্পর্শ করে তার সবটুকুই পৌরনীতির আলোচ্য বিষয়বস্তু। নাগরিকের অধিকার-কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতায় বিভিন্ন রূপ ও মাত্রা, আইন ও শাসনতান্ত্রিক বিভিন্ন বিষয় নিয়ে পৌরনীতি বিস্তারিত আলোচনা করে। ফলে পৌরনীতি ও সুশাসন পাঠে নাগরিকগণ সুনাগরিক হয়ে আদর্শ রাষ্ট্রীয় জীবনে পদার্পণের সুযোগ লাভ করে।উদ্দীপকের একাদশ শ্রেণির ছাত্র আসিফ লক্ষ্য করলো দেশের অধিকাংশ মানুষ তাদের করণীয়গুলো সম্পর্কে উদাসীন এবং অধিকারের বিষয়েও সচেতন নয়। তাই সে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং এসব বিষয়ে আরও অধিক জ্ঞানার্জনের জন্য পাঠ্য হিসেবে নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয় বেছে নিয়েছে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে পৌরনীতি ও সুশাসন বিষয়টির সংশ্লিষ্টতা প্রকাশ পায়। কারণ এটি একটি নাগরিকতাবিষয়ক বিজ্ঞান।

উত্তর

"নাগরিক জীবন ও কার্যাবলি যতদূর বিস্তৃত উদ্দীপকের বিষয়টির পৌরনীতি ও সুশাসনের পরিধি ততদূর বিস্তৃত"- উক্তিটি যথার্থ।পৌরনীতি ও সুশাসন এমন একটি শাস্ত্র, যা নাগরিকের জীবনযাত্রা ও কার্যক্রমের প্রতিটি পর্যায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। ব্যক্তি কেবল একটি রাষ্ট্রের অধিবাসী নয়, সে একই সঙ্গে সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও আন্তর্জাতিক জগতে সক্রিয় ভূমিকা পালন করে। তাই নাগরিক জীবনের পরিধি যতদূর বিস্তৃত, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুও ততদূর সম্প্রসারিত হয়।উদ্দীপকের আসিফের পঠিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। নাগরিকতার ধারণা, বিকাশ ও কার্যাবলি থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক সংস্থাসমূহে নাগরিকের ভূমিকা পর্যন্ত সবই পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান- সবস্তরে নাগরিক যেসব অধিকার ভোগ ও কর্তব্য পালন করে, তা এই শাস্ত্র বিশ্লেষণ করে। নাগরিকের সঙ্গে সংশ্লিষ্ট মৌলিক প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক কাঠামো এবং বিমূর্ত নীতি-আদর্শ-সবই এর আলোচনায় স্থান পায়। এছাড়া রাষ্ট্রের সাংবিধানিক অগ্রগতি, নির্বাচন, রাজনৈতিক আন্দোলন ও ঐতিহাসিক ঘটনা এই শাস্ত্রের বিশ্লেষণকে আরও বিস্তৃত করে। নাগরিকের ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় পরিচয়ের সঙ্গে তার দায়িত্ব, নৈতিকতা ও আইনগত অবস্থানের সম্পর্ক তুলে ধরে এ শাস্ত্র। অর্থাৎ নাগরিকের জীবন যতদূর বিস্তৃত, এই শাস্ত্রের পরিধিও ততদূর বিস্তৃত ও সমৃদ্ধ।সুতরাং বলা যায়, নাগরিক জীবন যত জটিল ও বিস্তৃত হচ্ছে, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুও ততই সম্প্রসারিত হচ্ছে। কারণ, এই শাস্ত্রই নাগরিক জীবনকে নৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে পথ দেখায়।
HSCCivics 1st PaperMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।