শেয়ারFacebookWhatsApp

'Civitas [গণিত] শব্দের অর্থ কী?

উত্তর: 'Civitas [গণিত] শব্দের অর্থ নগররাষ্ট্র।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'Civitas শব্দের অর্থ কী?

উদ্দীপক

'ক' ও 'খ' এসএসসি পাস করার পর একই কলেজে একাদশ শ্রেণির মানবিক বিভাগে ভর্তি হয়েছে। তাদের দুইজনের দুটি আলাদা বিষয় আছে। মজার ব্যাপার হলো বিষয় দুটি আলাদা হলেও একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। 'ক'-এর বিষয়টি নাগরিকের অধিকার, কর্তব্য, আচার-আচরণ, আইন, স্বাধীনতা নিয়ে আলোচনা করে।

Jessore · 2025

উত্তর

'CivitasCivitas^{\prime} শব্দের অর্থ নগররাষ্ট্র।

উত্তর

মূলগত অর্থে পৌরনীতি বলতে নগররাষ্ট্র এবং নাগরিকের আচরণ ও দায়িত্ব-কর্তব্যসংক্রান্ত বিজ্ঞানকে বোঝায়। কিন্তু বর্তমানকালে রাষ্ট্রের নাগরিক, নাগরিকতা ও আন্তর্জাতিক সংস্থার কার্যাদিসংক্রান্ত বিজ্ঞানকে বোঝায়। অর্থাৎ, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলি নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিকতা এবং উন্নত ও অগ্রসর নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞানদান করে তাকে পৌরনীতি বলে।

উত্তর

'ক' এর বিষয়টি আমার পঠিত পৌরনীতি ও সুশাসন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত।পৌরনীতি ও সুশাসন হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যা রাষ্ট্র, সমাজ ও নাগরিকজীবনকে কেন্দ্র করে গঠিত। এটি নাগরিকদের অধিকার, কর্তব্য, মূল্যবোধ, আইন, নৈতিকতা, রাজনৈতিক প্রতিষ্ঠান ও শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত বিষয়সমূহ বিশ্লেষণ করে। নাগরিক সুশাসনের আলোকে কীভাবে সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে পারে-তা শেখানোই এ বিষয়ের মূল উদ্দেশ্য।পৌরনীতি ও সুশাসনের পরিধি দিন দিন প্রসারিত হচ্ছে। এটি কেবল রাষ্ট্র ও সমাজের কাঠামো নিয়ে আলোচনা করে না, বরং নাগরিকতার উৎপত্তি, বিবর্তন ও ভবিষ্যৎ নিয়েও বিশ্লেষণ করে। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার, জাতি, সম্প্রদায়সহ সমাজের মৌলিক কাঠামোগুলোর বিষয়ও এর অন্তর্ভুক্ত। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নাগরিকের ভূমিকা, সংবিধান ও আইনের বিকাশ, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক ঘটনাবলি-সবই এর আলোচ্য বিষয়। একইসঙ্গে স্বাধীনতা, সাম্য ও ন্যায়ের মতো বিমূর্ত ধারণাগুলোর বিশ্লেষণ করে উত্তম নাগরিক জীবন গঠনের দিকনির্দেশনা প্রদান করে। সবমিলিয়ে নাগরিক জীবনকে স্পর্শ করে এমন প্রতিটি গুরুত্বপূর্ণ দিকই এর আলোচনার অংশ।

উত্তর

উদ্দীপকে পৌরনীতি ও সুশাসন বিষয়টির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। আর পৌরনীতির উৎপত্তির ইতিহাস অনেক পুরোনো। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রকেন্দ্রিক ব্যবস্থা থেকে এ শাস্ত্রের উদ্ভব। সেই সময়ে পৌরনীতির ক্ষেত্র ছিল মূলত নগররাষ্ট্রে বসবাসকারী নাগরিক। সম্পর্কিত আলোচনাতেই সীমাবদ্ধ। কিন্তু বর্তমানে নাগরিকতার ধরন, বিস্তার ও মাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। নাগরিক অধিকার, কর্তব্য, সুনাগরিকতা এবং এর সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক দিকের সাথে সংশ্লিষ্ট স্থানীয় প্রতিষ্ঠান, যেমন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইত্যাদির গঠন, কার্যাবলি ও ভূমিকা পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। জাতীয় গৌরবময় ইতিহাস, আন্দোলন ও ব্যক্তিত্ব সম্পর্কেও জ্ঞানদান করে পৌরনীতি। বর্তমানকালের বৈশ্বিক বিস্তৃতি নাগরিকতার সাথে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান, যেমন- জাতিসংঘ, কমনওয়েলথ, সার্ক ইত্যাদির গঠন ও কার্যাবলি নিয়েও পৌরনীতি আলোচনা করে থাকে। একই সাথে অতীতে নাগরিক জীবন কেমন ছিল, রাষ্ট্রের দায়-দায়িত্ব কেমন ছিল, নাগরিকগণ কেমন সুযোগ-সুবিধা ভোগ করত তার স্বরূপ নিয়েও পৌরনীতি আলোচনা করে। অতীতের তুলনায় বর্তমানে এর প্রকৃতি কেমন এবং ভবিষ্যতে তা কেমন হতে পারে, তারও দিকনির্দেশনা পৌরনীতি হতে পাওয়া যায়। অতীতের শাসনব্যবস্থা, সংবিধান, শাসকশ্রেণি ইত্যাদির মধ্যে কোনটি সবচেয়ে ভালো ছিল যা ভবিষ্যতে গ্রহণ করা যেতে পারে পৌরনীতির আলোচনায় তা পাওয়া যায়।আলোচনার পরিশেষে বলা যায়, পৌরনীতির উৎপত্তি হয়েছিল প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রের জীবনব্যবস্থার চিত্র বর্ণনা করার জন্য। সেই থেকে পৌরনীতি ক্রমবিকশিত হয়ে বর্তমান আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অবিচ্ছেদ্য জ্ঞানভাণ্ডার হিসেবে বিবেচিত হচ্ছে। নাগরিক জীবনের অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ সবকিছুই পৌরনীতি ও সুশাসনের পরিধির অন্তর্ভুক্ত। - তাই অতীত আর বর্তমানের মধ্যে সেতুবন্ধন সৃষ্টিতে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক।
HSCCivics 1st PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।