'স্বচ্ছতা'- এর ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর: সাধারণত স্বচ্ছতা বলতে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের আইনসম্মত নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করাকে বোঝায়। কেবল তাই নয় স্বচ্ছতা বলতে এটিও বোঝানো হয় যে, আইনসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের মাধ্যমে যারা প্রভাবিত হবে, তাদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্যপ্রবাহ অবাধ থাকবে। তথ্য জানার অধিকার সর্বদা উন্মুক্ত রাখতে হবে যাতে সব স্তরের জনগণের জন্য তা সহজসাধ্য হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'স্বচ্ছতা'- এর ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর