শেয়ারFacebookWhatsApp

পৌরনীতি সম্পর্কে F. I. Gloud এর সংজ্ঞাটি লেখো।

উত্তর: এফ, আই, গ্লাউড F. I. Gloud এর মতে, "যেসব প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলি ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি।"

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

পৌরনীতি সম্পর্কে F. I. Gloud এর সংজ্ঞাটি লেখো।

উদ্দীপক

রহিম এ বছর একাদশ শ্রেণির মানবিক শাখায় ভর্তি হয়েছে। তার বাবা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। তার বাবা রহমান সাহেব বর্তমান জাতীয় সংসদের সদস্য। রহিমের ইচ্ছা রাজনীতি ও জনসেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা। তাই সুযোগ পেলেই সে তার বাবার সাথে নাগরিক অধিকার, রাষ্ট্র, সংবিধান ও সুশাসন বিষয়ে আলোচনা করে। ছেলের আগ্রহ দেখে রহমান সাহেব এ বিষয়ে আরও জ্ঞান অর্জনের জন্য রহিমকে নাগরিকতা সংশ্লিষ্ট বিষয়টি পাঠ্য হিসাবে নেয়ার পরামর্শ দেন।

নটরডেম কলেজ · 2024

উত্তর

এফ, আই, গ্লাউড F. I. Gloud এর মতে, "যেসব প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলি ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি।"

উত্তর

মানবসভ্যতার আদি ও অকৃত্রিম সংগঠন হলো পরিবার। অ্যারিস্টটলের মতে, পরিবার হলো রাষ্ট্রের আদিরূপ। সময়ের ধারাবাহিকতায় পরিবারের সম্প্রসারণ ঘটেছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠান। কেননা, পরিবার থেকেই মানুষের ব্যক্তিত্ব ও মনুষ্যত্বের বিকাশ লাভ করে। যুগে যুগে মানব ইতিহাসে আদি শিক্ষালয় হিসেবেও পরিবারই মুখ্য ছিল। মানুষের সভ্যতা গড়ে উঠেছে পরিবারের উপর ভিত্তি করেই। তাই পরিবারকে বলা হয় সভ্যতার একক।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জ্ঞানের সেই বিশেষ শাখাটি পৌরনীতি ও সুশাসন নামে পরিচিত, যার পরিধি ও বিষয়বস্তু ব্যাপক। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুর ক্ষেত্রে দেখা যায়, এটি নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সমাজের মৌলিক প্রতিষ্ঠান যেমন- পরিবার ও রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, কার্যাবলি প্রভৃতি পৌরনীতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। এটি নাগরিকের অতীত, বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়েও আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক ও সাংবিধানিক অগ্রগতি সম্পর্কেও আলোচনা করে। পাশাপাশি রাজনৈতিক দল, গণতন্ত্র, সরকার, নির্বাচন, জনমত প্রভৃতি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়। এছাড়া আন্তর্জাতিক নাগরিকতা, বিশ্বগ্রাম, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ইত্যাদি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। উদ্দীপকে বলা হয়েছে, একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র রহিমের ইচ্ছা রাজনীতি ও সমাজ সেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা। তাই সে সুযোগ পেলে তার বাবার সাথে নাগরিকের অধিকার, রাষ্ট্র, সংবিধান ও সুশাসন নিয়ে আলোচনা করে। ছেলের আগ্রহ দেখে রহিমের বাবা এ বিষয়ে আরও জ্ঞান অর্জনের জন্য তাকে নাগরিকতা সংশ্লিষ্ট বিষয়টি পাঠ্য হিসেবে নেওয়ার পরামর্শ দেয়। উদ্দীপকের এসব তথ্য পৌরনীতি ও সুশাসন বিষয়কেই নির্দেশ করে। কেননা নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসনই আলোচনা করে থাকে।

উত্তর

রহিমের ইচ্ছানুযায়ী রাজনীতি ও জনসেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে রহমান সাহেবের পরামর্শ হিসেবে পৌরনীতি ও সুশাসন বিষয় অধ্যয়নের যৌক্তিকতা অত্যাবশ্যক। পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিকের আত্মসংযম, বিবেক, বুদ্ধিমত্তা ইত্যাদি গুণাবলি শিক্ষা দেয় এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি করে। সামাজিক পরিবেশের সাথে নাগরিক জীবনকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসনের যৌক্তিকতা লক্ষণীয়। তাই উন্নত সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠন করার জন্য পৌরনীতি ও সুশাসনের শিক্ষা অত্যাবশ্যক। উক্ত বিষয়টি পাঠের মাধ্যমে নাগরিকরা তাদের অধিকার ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। পৌরনীতি ও সুশাসনের যৌক্তিকতা আলোচনায় আমরা জানতে পারি যে, নাগরিকরা গণতান্ত্রিক রীতিনীতি, মূল্যবোধ প্রভৃতি সম্পর্কে শিক্ষা লাভ করে। এছাড়া রহিমের ইচ্ছানুযায়ী রাজনীতি ও জনসেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের বিষয়ে সুযোগ্য নেতৃত্ব গঠনে সহায়তা করবে। উদ্দীপকে বর্ণিত রহমান সাহেবের পরামর্শ দেওয়া পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে জাতীয় সংসদ তথা আইনসভার জনপ্রতিনিধিদের ভূমিকা সম্পর্কে জানতে পারবে। যেহেতু আইন বিভাগের কার্যাবলি পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় সেহেতু বলা যায়, রহিমের পঠিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে পৌরনীতি ও সুশাসনের যৌক্তিকতা অত্যাবশ্যক। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, একজন আদর্শ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পৌরনীতি ও সুশাসন পাঠের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিকের পৌরনীতি ও সুশাসনের জ্ঞান থাকা আবশ্যক।
HSCCivics 1st Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।