শেয়ারFacebookWhatsApp

Civics শব্দের অর্থ কী?

উত্তর: Civics শব্দের অর্থ নাগরিক।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

Civics শব্দের অর্থ কী?

উদ্দীপক

করিম একাদশ শ্রেণীতে এমন একটি বিষয় নিয়ে অধ্যয়ন করছে যেখানে নাগরিকের অধিকার - কর্তব্য, রাষ্ট্র ও সরকার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে।

Dinajpur · 2023

উত্তর

Civics শব্দের অর্থ নাগরিক।

উত্তর

সাধারণত স্বচ্ছতা বলতে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের আইনসম্মত নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করাকে বোঝায়। কেবল তাই নয় স্বচ্ছতা বলতে এটিও বোঝানো হয় যে, আইনসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের মাধ্যমে যারা প্রভাবিত হবে, তাদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্যপ্রবাহ অবাধ থাকবে। তথ্য জানার অধিকার সর্বদা উন্মুক্ত রাখতে হবে যাতে সব স্তরের জনগণের জন্য তা সহজসাধ্য হয়।

উত্তর

করিমের পাঠ্য বিষয় হিসেবে পৌরনীতি ও সুশাসন বিষয়কে নির্বাচিত করেছে। কেননা, তার অধ্যায়নরত বিষয়টি নাগরিকের অধিকার- কর্তব্য, রাষ্ট্র ও সরকার সম্পর্কে আলোচনা করে, যা পৌরনীতি ও সুশাসনের অন্যতম আলোচ্য বিষয়। পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। কারণ নাগরিকতা বিষয়ক এ বিষয়টির মাধ্যমে অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা সম্ভব। অধিকার কী একজনের অধিকার কিভাবে অন্যজনের কর্তব্য হয় এবং একজনের প্রতি অন্যজনের কর্তব্য কী ও কিভাবে এ অধিকার আদায় করতে হয় এবং কিভাবে কর্তব্য পালন করতে হয় তার পরিপূর্ণ শিক্ষা লাভ পৌরনীতি পাঠের মাধ্যমে সম্ভব। তাছাড়া অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের আত্মবিকাশে সাহায্য করে। অধিকার উপভোগ ও কর্তব্য পালনের মাধ্যমে একজন নাগরিকের ব্যক্তিত্ব ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে এবং নাগরিক জীবন সুন্দর ও সার্থক হয়। সমাজ জীবনে মূল প্রশ্নই অধিকারের প্রশ্ন। সমাজের মানুষ কতটুকু অধিকার পায়, কতটুকুইবা পাওয়া উচিত প্রভৃতি প্রশ্নের মীমাংসার ওপরই সমাজে পরিবর্তন ও বিকাশ নির্ভর করে। অধিকারের পাশাপাশি নাগরিকের কর্তব্য, স্বাধীনতা ও আইন সম্পর্কেও ধারণা প্রদান করে থাকে পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে। সুতরাং বলা যায়, নাগরিকতা এবং এর সাথে সংশ্লিষ্ট সকল ধারনাই পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর অন্তর্গত।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হল পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসনের সাথে সুশাসনের সম্পর্ক অত্যন্ত গভীর। শাসন প্রক্রিয়ার সুশৃংখল ও কাঠামোবদ্ধ একটি রূপ সুশাসন যা একটি আদর্শ রূপে বাস্তবায়িত হয়। এটা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত। বর্তমান বিশ্বের রাষ্ট্র পরিচালনার জন্য প্রচলিত শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্রের শাসনযোগ্য সর্বাধিক। আর এ শাসনকে সুন্দর ভাবে পরিচালনার জন্য সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য মাধ্যম হলো সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয় ও বর্জনীয় সকল কিছুই পৌরনীতি ও সুশাসন বিশদভাবে আলোচনা করে। এছাড়াও পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের নাগরিকের অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার ও আমলাতন্ত্র, রাষ্ট্রের উপাদান ইত্যাদি বিষয়ে জ্ঞান দান করে সচেতন ওসুনগরিক গঠনে সহায়তা করে। একজন শুরু নাগরিক রাষ্ট্রের শাসনকার্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে। পৌরনীতি ও সুশাসন নাগরিকের মাঝে সচেতনতা সৃষ্টি করে। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রতিবন্ধকতা হলো নাগরিকের বাকস্বাধীনতার হস্তক্ষেপ। এছাড়াও রয়েছে সরকারের জবাবদিহিতার অভাব, আইনের শাসনের অভাব, পরম সহিংসতা ও অভাব ইত্যাদি। এক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন প্রতিটি সমস্যার সমাধান দেয়। এ অর্থের পৌরনীতি ও সুশাসন যদি হয় তত্ত্বীয়, তাহলে সুশাসন হল এর ব্যবহারিক দিক। এভাবে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন বিষয়টি কেন্দ্রীয় ভূমিকায় সর্বদাই অবতীর্ণ থাকে।
HSCCivics 1st PaperDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।