শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে কর? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত পৃথিবীর বিভিন্ন দেশে যে সুশাসনের অভাবজনিত সমস্যা প্রতিফলিত হয়েছে, তা সমাধানে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণকেই আমি উচিত বলে মনে করি। সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হলে উল্লিখিত রাষ্ট্রসমূহের সমস্যা এমনিতেই দূরীভূত হতে পারে। উক্ত রাষ্ট্রসমূহে সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় হলো শাসকগোষ্ঠীর একগুঁয়েমি, জবাবদিহিতার অভাব ও দুর্নীতি। তাই উক্ত রাষ্ট্রসমূহে সমস্যা সমাধানে প্রথমে এ ক্ষেত্রগুলোতে কাজ করতে হবে। শাসকগোষ্ঠীকে তাদের একগুঁয়ে স্বভাবের পরিবর্তন করতে। হবে। শাসকগোষ্ঠীকে কর্তব্যনিষ্ঠ ও সৎ হতে হবে। এছাড়া শাসকগোষ্ঠীকে নৈতিক গুণের অধিকারী হতে হবে। শাসকগোষ্ঠীর মাঝে এ গুণগুলো থাকলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং সমাজের উন্নয়ন সাধিত হবে এবং জনগণের স্বার্থের জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। বিশ্বের যেকোনো দেশের সুশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা অথবা দুর্নীতির মাত্রা কমানো। দুর্নীতি জাতীয় সম্পদের সঠিক বণ্টনে বাধা প্রদান করে এবং ধনী ও গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি করে। এ দুর্নীতির কারণেই উক্ত রাষ্ট্রসমূহে পর্যাপ্ত প্রাকৃতিক ও মানব সম্পদ থাকা সত্ত্বেও তার যথাযথ ব্যবহার করা সম্ভব হয় না। ফলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। অধিক হারে ই-গভর্ন্যান্স পদ্ধতির প্রয়োগ, ব্যবহার, সিটিজেন চার্টার প্রণয়ন, নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার প্রতিষ্ঠা, সরকারি কাজে জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা, নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়ন সাধন, কার্যকর ন্যায়পাল প্রতিষ্ঠা, দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির মাধ্যমে। কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এভাবেই মূলত উক্ত রাষ্ট্রসমূহে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে বলে আমি মনে করি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত ব…

উদ্দীপক

পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যথেষ্ট প্রাকৃতিক ও মানবসম্পদ থাকা সত্ত্বেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসকগোষ্ঠীর একগুঁয়েমি জবাবদিহিতার অভাব ও দুর্নীতি ইত্যাদি কারণে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় সেখানে জনগণের স্বার্থ উপেক্ষিত। ফলে রাষ্ট্রগুলোতে দেখা দিয়েছে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা। [ক্যান্টনমেন্ট কলেজ, যশোর]

উত্তর

সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন।

উত্তর

সরকার ও নাগরিকের স্ব-স্ব অধিকার ও কর্তব্য পালনের মাধ্যমে একটি আদর্শ ও কাঙ্ক্ষিত নাগরিক জীবন 'প্রতিষ্ঠার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন। পৌরনীতি নাগরিককে সুনাগরিকতা, অধিকার, কর্তব্য, নৈতিকতা প্রভৃতির শিক্ষা দিয়ে সুস্থ সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়তে সাহায্য করে। আবার রাষ্ট্র ও সরকারের ভূমিকা, দায়িত্ব কীরূপ হওয়া উচিত তাও পৌরনীতির পাঠ্যভুক্ত। ফলে নাগরিকের ব্যক্তিগত, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ধাপে কাঙ্ক্ষিত ভূমিকা রাখার জন্য পৌরনীতি পাঠ করা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে আলোচিত রাষ্ট্রসমূহে সুশাসনের অভাবজনিত সমস্যা রয়েছে। রাষ্ট্রে সুশাসন না থাকার ফলে যেসব সমস্যার সৃষ্টি হয়, তাদেরকেই সুশাসনের অভাবজনিত সমস্যা হিসেবে গণ্য করা হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায় যে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যথেষ্ট প্রাকৃতিক ও মানবসম্পদ থাকা সত্ত্বেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসকগোষ্ঠীর একগুঁয়েমি, জবাবদিহিতার অভাব ও দুর্নীতি ইত্যাদি কারণে সেখানে জনগণের স্বার্থ 'উপেক্ষিত হচ্ছে। সেসব রাষ্ট্রে সুশাসনের অভাব রয়েছে। যার কারণে জনগণ তাদের স্বার্থ থেকে বঞ্চিত। উদ্দীপকে আলোচ্য রাষ্ট্রগুলোর শাসকগোষ্ঠী একগুঁয়ে স্বভাবের। ফলে তারা যা ইচ্ছা তাই করে থাকে। রাষ্ট্রের জনগণকে তা মেনে নিতে হয়। তাছাড়া শাসকগোষ্ঠীর জবাবদিহিতার অভাব থাকার কারণে তারা সর্বময় ক্ষমতার অধিকারীরূপে আবির্ভাব হতে পারে। তারা জনগণের সুবিধা-অসুবিধা বিবেচনা না করেই বিভিন্ন ধরনের কার্যাবলি গ্রহণ করতে পারে। আর জবাবদিহিতা না থাকায় তারা তাদের কার্যাবলিতে স্বজনপ্রীতি, দুর্নীতি প্রভৃতির আশ্রয় লাভ করতে পারে। ব্যক্তিস্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি। যে কর্মকাণ্ড সাধারণভাবে, বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয়। রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ক্ষমতা ও প্রতিপত্তি খাটিয়ে অবৈধ সুযোগ নেওয়া, কারও সম্পত্তি দখল করা, জনগণের অধিকার ভোগে বিঘ্ন সৃষ্টি- এসবই দুর্নীতির অন্তর্ভুক্ত। এসব কাজ জনগণের স্বার্থের পরিপন্থি। এগুলো সুশাসনেরও পরিপন্থি। তবে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে এসব সমস্যা নির্মূল হয়ে থাকে। তাই শাসকগোষ্ঠীর একগুঁয়েমি, জবাবদিহিতার অভাব ও দুর্নীতি প্রভৃতি সুশাসনের অনুপস্থিতিকে স্বীকার করে এবং এর প্রতিষ্ঠাকে আরও বিলম্বিত করে।সুতরাং, উদ্দীপকে আলোচ্য রাষ্ট্রসমূহে সুশাসনের অভাবজনিত সমস্যা প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত পৃথিবীর বিভিন্ন দেশে যে সুশাসনের অভাবজনিত সমস্যা প্রতিফলিত হয়েছে, তা সমাধানে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণকেই আমি উচিত বলে মনে করি। সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হলে উল্লিখিত রাষ্ট্রসমূহের সমস্যা এমনিতেই দূরীভূত হতে পারে। উক্ত রাষ্ট্রসমূহে সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় হলো শাসকগোষ্ঠীর একগুঁয়েমি, জবাবদিহিতার অভাব ও দুর্নীতি। তাই উক্ত রাষ্ট্রসমূহে সমস্যা সমাধানে প্রথমে এ ক্ষেত্রগুলোতে কাজ করতে হবে। শাসকগোষ্ঠীকে তাদের একগুঁয়ে স্বভাবের পরিবর্তন করতে। হবে। শাসকগোষ্ঠীকে কর্তব্যনিষ্ঠ ও সৎ হতে হবে। এছাড়া শাসকগোষ্ঠীকে নৈতিক গুণের অধিকারী হতে হবে। শাসকগোষ্ঠীর মাঝে এ গুণগুলো থাকলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং সমাজের উন্নয়ন সাধিত হবে এবং জনগণের স্বার্থের জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। বিশ্বের যেকোনো দেশের সুশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা অথবা দুর্নীতির মাত্রা কমানো। দুর্নীতি জাতীয় সম্পদের সঠিক বণ্টনে বাধা প্রদান করে এবং ধনী ও গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি করে। এ দুর্নীতির কারণেই উক্ত রাষ্ট্রসমূহে পর্যাপ্ত প্রাকৃতিক ও মানব সম্পদ থাকা সত্ত্বেও তার যথাযথ ব্যবহার করা সম্ভব হয় না। ফলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। অধিক হারে ই-গভর্ন্যান্স পদ্ধতির প্রয়োগ, ব্যবহার, সিটিজেন চার্টার প্রণয়ন, নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার প্রতিষ্ঠা, সরকারি কাজে জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা, নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়ন সাধন, কার্যকর ন্যায়পাল প্রতিষ্ঠা, দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির মাধ্যমে। কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এভাবেই মূলত উক্ত রাষ্ট্রসমূহে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে বলে আমি মনে করি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।