শেয়ারFacebookWhatsApp

সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পৌরনীতির জ্ঞান প্রয়োজন কেন?

উত্তর: সুনাগরিক হওয়ার জন্য প্রতিটি ধাপে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান প্রয়োজন হয়। সুনাগরিক বলতে বুদ্ধি, বিবেক ও আত্মসংযম সম্পন্ন নাগরিককে বোঝানো হয়ে থাকে। এছাড়াও দেশপ্রেম সুনাগরিকের অন্যতম গুণ। অপরদিকে, নাগরিক হিসেবে সমাজে ব্যক্তির বুদ্ধিবৃত্তিক ভূমিকা কীরূপ হবে তার বিজ্ঞানভিত্তিক পাঠ হলো পৌরনীতি। সুনাগরিক হিসেবে রাষ্ট্রে নাগরিক কী কী অধিকার ভোগ করবে, কী কর্তব্য পালন করবে প্রভৃতি জানার জন্য পৌরনীতির জ্ঞান প্রয়োজন। বিবেকবান হওয়া প্রতিটি সুনাগরিকের জন্য অপরিহার্য। আর বিবেক জাগ্রত করতে মূল্যবোধ, সাম্য, নৈতিকতা প্রভৃতির জ্ঞান অতি আবশ্যক। আর এ মূল্যবোধ, সাম্য, স্বাধীনতা, নৈতিকতা প্রভৃতির জ্ঞান পাওয়া যাবে পৌরনীতিতে। আবার রাষ্ট্রে নাগরিকের দায়িত্ব, ভূমিকা, কার্যাবলি কীরূপ হবে তা নির্ধারণ করে পৌরনীতি ও সুশাসন। আত্মসংযমী হওয়ার জন্য ব্যক্তির চাহিদার সীমা স্বাধীনতা ও অধিকার কর্তৃক নির্ধারিত ও নিয়ন্ত্রিত। আর রাষ্ট্রের বৃহৎ স্বার্থে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ ত্যাগের বোধ জাগ্রত করতেও পৌরনীতির জ্ঞান অপরিহার্য। আবার পৌরনীতি রাষ্ট্রের ইতিহাস, সমাজ ও পরিবার প্রভৃতি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ভূমিকা, ইতিহাস প্রভৃতি নিয়ে আলোচনা করে। এসব পাঠ ব্যক্তিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তোলে। আর এভাবেই সুনাগরিক হওয়ার প্রতিটি ধাপে পৌরনীতির জ্ঞান অতি আবশ্যকরূপে বিবেচিত হয়ে থাকে। তাই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পৌরনীতির জ্ঞান প্রয়োজন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পৌরনীতির জ্ঞান প্রয়োজন কেন?

উদ্দীপক

দেশের সমৃদ্ধি অর্জন করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। দেশের সাধারণ জনগণ যখন তাদের দায়িত্ব-কর্তব্য সম্বন্ধে সচেতন হয় এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠে তখনই কেবল রাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়। পৌরনীতি ও সুশাসনের পাঠ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে। সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে। [খুলনা সরকারি মহিলা কলেজ]

উত্তর

পৌরনীতি হলো জ্ঞানবিজ্ঞানের সেই শাখা যা নাগরিকের সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে আলোচনা করে।

উত্তর

সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং আর্থসামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়।

উত্তর

সুনাগরিক হওয়ার জন্য প্রতিটি ধাপে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান প্রয়োজন হয়। সুনাগরিক বলতে বুদ্ধি, বিবেক ও আত্মসংযম সম্পন্ন নাগরিককে বোঝানো হয়ে থাকে। এছাড়াও দেশপ্রেম সুনাগরিকের অন্যতম গুণ। অপরদিকে, নাগরিক হিসেবে সমাজে ব্যক্তির বুদ্ধিবৃত্তিক ভূমিকা কীরূপ হবে তার বিজ্ঞানভিত্তিক পাঠ হলো পৌরনীতি। সুনাগরিক হিসেবে রাষ্ট্রে নাগরিক কী কী অধিকার ভোগ করবে, কী কর্তব্য পালন করবে প্রভৃতি জানার জন্য পৌরনীতির জ্ঞান প্রয়োজন। বিবেকবান হওয়া প্রতিটি সুনাগরিকের জন্য অপরিহার্য। আর বিবেক জাগ্রত করতে মূল্যবোধ, সাম্য, নৈতিকতা প্রভৃতির জ্ঞান অতি আবশ্যক। আর এ মূল্যবোধ, সাম্য, স্বাধীনতা, নৈতিকতা প্রভৃতির জ্ঞান পাওয়া যাবে পৌরনীতিতে। আবার রাষ্ট্রে নাগরিকের দায়িত্ব, ভূমিকা, কার্যাবলি কীরূপ হবে তা নির্ধারণ করে পৌরনীতি ও সুশাসন। আত্মসংযমী হওয়ার জন্য ব্যক্তির চাহিদার সীমা স্বাধীনতা ও অধিকার কর্তৃক নির্ধারিত ও নিয়ন্ত্রিত। আর রাষ্ট্রের বৃহৎ স্বার্থে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ ত্যাগের বোধ জাগ্রত করতেও পৌরনীতির জ্ঞান অপরিহার্য। আবার পৌরনীতি রাষ্ট্রের ইতিহাস, সমাজ ও পরিবার প্রভৃতি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ভূমিকা, ইতিহাস প্রভৃতি নিয়ে আলোচনা করে। এসব পাঠ ব্যক্তিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তোলে। আর এভাবেই সুনাগরিক হওয়ার প্রতিটি ধাপে পৌরনীতির জ্ঞান অতি আবশ্যকরূপে বিবেচিত হয়ে থাকে। তাই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পৌরনীতির জ্ঞান প্রয়োজন।

উত্তর

দেশের সমৃদ্ধি অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতা অন্যতম প্রধান শর্ত। নির্বাচিত সরকার নির্ধারিত মেয়াদ শেষের আগেই বিরোধী দলগুলো সরকার পতনের আন্দোলন শুরু করে। এসব আন্দোলন হয়ে ওঠে সহিংস। অকারণে 'হরতাল' বা 'বন্ধ' ঘোষণা এবং পিকেটিং, জ্বালাও-পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করা হয়। ফলে সময়ের আগেই সরকারের পতন ঘটে কিংবা সামরিক অভ্যুত্থান ঘটে। এর ফলে উন্নয়ন ব্যাহত হয়। প্রশাসন ভেঙে পড়ে বা স্থবির হয়ে পড়ে। ফলে সুশাসন ব্যাহত হয়। একই সাথে, এসব অস্থিতিশীল পরিবেশের কারণে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। পরিবহণ ধর্মঘট, হরতাল প্রভৃতির কারণে পচনশীল দ্রব্য উদ্যোক্তারা কম লাভে বিক্রয় করতে বাধ্য হয় বা নষ্ট হয়ে যায় ফলে দেশের উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হয় ও দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে। উদ্যোক্তারা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে বিনিয়োগের ঝুঁকি নিতে চায় না। ফলে অর্থনৈতিক ক্ষেত্র চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবার, রাজনৈতিক অস্থিতিশীলতার ফলে দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। ফলে স্বাভাবিক নাগরিক জীবন ব্যাহত হয়। আর এভাবেই প্রতিটি নাগরিকের মনোযোগ, কর্ম ও চলাফেরা বিঘ্নিত হয় যা ভীতিকর পরিবেশে পরিণত হয়। আর এরূপ অবস্থায় রাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জিত হতে পারে না। অপরদিকে, রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত জীবনে প্রশান্তি ও নিশ্চয়তা এনে দেয়, যা সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য অতি আবশ্যক। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।