সমৃদ্ধশালী দেশ গড়তে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই" বিশ্লেষণ কর।
উত্তর: দেশের সমৃদ্ধি অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতা অন্যতম প্রধান শর্ত। নির্বাচিত সরকার নির্ধারিত মেয়াদ শেষের আগেই বিরোধী দলগুলো সরকার পতনের আন্দোলন শুরু করে। এসব আন্দোলন হয়ে ওঠে সহিংস। অকারণে 'হরতাল' বা 'বন্ধ' ঘোষণা এবং পিকেটিং, জ্বালাও-পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করা হয়। ফলে সময়ের আগেই সরকারের পতন ঘটে কিংবা সামরিক অভ্যুত্থান ঘটে। এর ফলে উন্নয়ন ব্যাহত হয়। প্রশাসন ভেঙে পড়ে বা স্থবির হয়ে পড়ে। ফলে সুশাসন ব্যাহত হয়। একই সাথে, এসব অস্থিতিশীল পরিবেশের কারণে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। পরিবহণ ধর্মঘট, হরতাল প্রভৃতির কারণে পচনশীল দ্রব্য উদ্যোক্তারা কম লাভে বিক্রয় করতে বাধ্য হয় বা নষ্ট হয়ে যায় ফলে দেশের উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হয় ও দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে। উদ্যোক্তারা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে বিনিয়োগের ঝুঁকি নিতে চায় না। ফলে অর্থনৈতিক ক্ষেত্র চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবার, রাজনৈতিক অস্থিতিশীলতার ফলে দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। ফলে স্বাভাবিক নাগরিক জীবন ব্যাহত হয়। আর এভাবেই প্রতিটি নাগরিকের মনোযোগ, কর্ম ও চলাফেরা বিঘ্নিত হয় যা ভীতিকর পরিবেশে পরিণত হয়। আর এরূপ অবস্থায় রাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জিত হতে পারে না। অপরদিকে, রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত জীবনে প্রশান্তি ও নিশ্চয়তা এনে দেয়, যা সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য অতি আবশ্যক। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সমৃদ্ধশালী দেশ গড়তে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই" বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর