বর্ণিত দেশে কীভাবে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশটিতে সুশাসন নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। এক্ষেত্রে বাস্তব ও কল্যাণধর্মী কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।সুশাসন প্রতিষ্ঠার জন্য বাক, ব্যক্তি স্বাধীনতাসহ সব ধরনের মৌলিক অধিকার সংবিধানে সন্নিবেশিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ জনমত গঠনের উদ্দেশ্যে মিডিয়া ও প্রচার যন্ত্রের ওপর সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। রাজপথে সহিংস আন্দোলন, জ্বালাও পোড়াও নীতি অবলম্বন করা, অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত হরতাল প্রভৃতি সংস্কৃতি বদলাতে হবে। জাতীয় সংসদে বসে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ রাজনৈতিক উপায়েই রাজনৈতিক সমস্যার সমাধান খুঁজতে হবে। সরকার থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে জবাবদিহিতা বা দায়বদ্ধতার নীতি প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি দূর করে স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে হবে। আইন হতে হবে নির্দিষ্ট ও স্পষ্ট, যেন সহজেই তা বোধগম্য হয়। আইন কার্যকর করবে আদালত। কোনো ব্যক্তির ইচ্ছা অনুযায়ী বিচার কাজ চলবে না, তা চলবে আইনের আলোকে। বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। সরকারকে দক্ষ, দূরদর্শী ও কার্যকর ভূমিকা পালনে সক্ষম হতে হবে। এছাড়াও দুর্নীতি প্রতিরোধ, সুযোগ্য নেতৃত্ব, কার্যকর আইনসভা, জনস্বার্থকে প্রধান্য, দারিদ্রদ্র্য দূরীকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা প্রভৃতি নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব, যা জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
বর্ণিত দেশে কীভাবে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব? মতামত দাও।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর