X রাষ্ট্রের শাসনব্যবস্থায় কিসের ঘাটতির ফলে এ রকম চিত্র ফুটে উঠেছে? বর্ণনা কর।
উত্তর: X রাষ্ট্রের শাসনব্যবস্থায় সুশাসনের ঘাটতির ফলে এ রকম চিত্র ফুটে উঠেছে। সুশাসন হলো এমন এক কাঙ্ক্ষিত শাসনব্যবস্থা যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের চাহিদার প্রতি সরকার হবে সংবেদনশীল ও দায়িত্বশীল এবং সংবিধান তথা আইনের দ্বারা সরকারের ক্ষমতা থাকবে সীমাবদ্ধ। সুশাসনের ফলে সমাজের প্রত্যাশা ও রাষ্ট্রীয় কর্মকান্ডের মধ্যে সামঞ্জস্য বিদ্যমান থাকে। আধুনিক গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্রে সুশাসন একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। রাষ্ট্রে সুশাসনের গুরুত্ব অপরিসীম। সুশাসন ছাড়া জনগণের মৌলিক অধিকার তথা মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করা যায় না। একটি দেশে সুশাসন নিশ্চিত হলেই গণতন্ত্রের সুফল জনগণ উপভোগ করতে পারে। স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি ও স্বজনপ্রীতির হ্রাস কেবল সুশাসনের ফলে ঘটে থাকে। আর এসব কারণেই দাতাগোষ্ঠীগুলো। সুশাসনকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। উদ্দীপকে 'X [গণিত] রাষ্ট্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর মাঝে সমন্বয়হীনতা বিদ্যমান। এছাড়া বেসরকারি খাতের প্রতিও সহযোগিতার যথেষ্ট অভাব রয়েছে। একটি রাষ্ট্রে এ ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে সেখানে সুশাসনের ঘাটতি দেখা দেয়। সে হিসেবে 'X [গণিত] রাষ্ট্রের শাসনব্যবস্থায় সুশাসনের ঘাটতি পরিলক্ষিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
X রাষ্ট্রের শাসনব্যবস্থায় কিসের ঘাটতির ফলে এ রকম চিত্র ফুটে উঠেছে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর