শেয়ারFacebookWhatsApp

নেতৃত্ব বলতে কী বোঝ?

উত্তর: নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইপ্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

নেতৃত্ব বলতে কী বোঝ?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

উত্তর

নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইপ্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃষ্ট উদাহরণ।

উত্তর

'DD^{\prime} চিহ্নিত স্থানের বিষয়টি হলো সুশাসন। সুশাসন প্রতিষ্ঠায়-নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে সুশাসন অপরিহার্য। কিন্তু উন্নয়নশীল দেশসমূহে সুশাসন প্রতিষ্ঠায় সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার তীব্র অভাব পরিলক্ষিত হয়, যা সুশাসনের বড় সমস্যা। রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে ব্যাপকভাবে আইনের অপপ্রয়োগ ও ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে। আবার প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিগণের দায়িত্বশীলতার অভাব, দুর্নীতি ও স্বজনপ্রীতি সুশাসনের বড় অন্তরায়। এছাড়াও স্বাধীন বিচার বিভাগের অভাব, নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অভাব, রাজনৈতিক ঐকমত্যের অভাব, রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা, আমলাতান্ত্রিক জটিলতা, সরকারি ব্যবস্থাপনার অদক্ষতা, জনগণের অংশগ্রহণের অভাব, সামরিক হস্তক্ষেপ, গণমাধ্যমের স্বাধীনতার অভাব, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাব, কার্যকর স্থানীয় সরকারের অভাব, দারিদ্র্য ও অশিক্ষা, রাজনৈতিক বিরোধ ও সহিংসতা, গণসচেতনতার অভাব, সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, দেশপ্রেমের অভাব প্রভৃতি সুশাসন প্রতিষ্ঠার প্রধান সমস্যা হিসেবে বিবেচিত। তাই প্রশ্নে উল্লিখিত উক্তিটিকে সমর্থনপূর্বক বলা যায়, সুশাসন প্রতিষ্ঠার সমস্যা বহুমুখী।

উত্তর

সুশাসন প্রতিষ্ঠার বিদ্যমান সমস্যা সমাধানে সরকারের ভূমিকাই মুখ্য। সুশাসন প্রতিষ্ঠা করা বিশ্বের প্রতিটি রাষ্ট্রের কাছে কাঙ্ক্ষিত একটি বিষয়। কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজন রাষ্ট্রে স্বচ্ছতা, বৈধতা, - জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণের মতো বিষয়গুলো প্রতিষ্ঠা করা। যেটি করতে গেলে সরকারকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। সরকারের সদিচ্ছা ছাড়া রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা অলীক কল্পনা ছাড়া কিছুই নয়। টেকসই নেতৃত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠা করা ছাড়াও দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে আরও অনেক উদ্যোগ নিতে হবে। সুশাসনে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করে বিচার বিভাগের আইনগত কাঠামোকে সুদৃঢ় করে যা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি মজবুত করে। তাছাড়া রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, জনগণের সাথে সরকারের সম্পর্ক, দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক প্রশাসন এবং নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি। অন্যথায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। মনে রাখতে হবে যে, সুশাসন মানব উন্নয়নের লক্ষ্যে এমন এক ধরনের রাষ্ট্রব্যবস্থা যেখানে আইনের শাসন, নাগরিক মতামতের স্বাধীনতা, আর্থসামাজিক উন্নয়ন এবং সর্বস্তরে জীবনমুখী, বাস্তবভিত্তিক শিক্ষাব্যবস্থার বাস্তবায়ন ঘটে। ফলে রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা অবাধ ও নিরপেক্ষ হয়। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারী ও পুরুষের সমান অংশগ্রহণপূর্বক দায়িত্বশীল সরকার জনকল্যাণ নিশ্চিত করে। অতএব, দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে এসব উদ্যোগ গ্রহণের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।
HSCCivics 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।