বাক-স্বাধীনতা বলতে কী বোঝায়?
উত্তর: বাক-স্বাধীনতা হচ্ছে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের নির্ভয়ে, কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণের বাধ্যতা ব্যতিরেকে নিজেদের মতামত প্রকাশ করার সমর্থিত মূলনীতি। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বাকস্বাধীনতা নিশ্চিত করা জরুরি। জাতিসংঘের মানবাধিকার সনদ অনুযায়ী প্রত্যেকের অধিকার আছে নিজের মতামত এবং অভিব্যক্তি প্রকাশ করার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৩৯ এর ২ (ক) ধারায় বাক-স্বাধীনতার কথা বলা হয়েছে। তবে বাক-স্বাধীনতা চূড়ান্ত হিসেবে স্বীকার নাও করা হতে পারে। বাক-স্বাধীনতার অর্থ স্বাধীনভাবে মতামত প্রকাশ করা হলেও তা যদি অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাহলে বাক-স্বাধীনতাকে সীমাবদ্ধ করা যেতে পারে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
বাক-স্বাধীনতা বলতে কী বোঝায়?
উত্তর